Nepal Latest Update: বলেন্দ্র প্রধানমন্ত্রী হতেই চিনপন্থী ওলি গ্রেফতার নেপালে, লড়াইয়ের বার্তা বাম নেতার

২০২৫ সালের জেন-জি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। ভক্তপুরের গুন্ডুতে তাঁর বাসভবন থেকে ওলিকে হেফাজতে নেয় নেপাল পুলিশ। ওলির পাশাপাশি তাঁর সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও গ্রেফতার হন।

Published on: Mar 28, 2026, 11:35:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার একদিন পরই কেপি শর্মা ওলিকে গ্রেফতারির নির্দেশ দিলেন বলেন্দ্র শাহ। ২০২৫ সালের জেন-জি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। ভক্তপুরের গুন্ডুতে তাঁর বাসভবন থেকে ওলিকে হেফাজতে নেয় নেপাল পুলিশ। ওলির পাশাপাশি তাঁর সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও গ্রেফতার হন।

ভক্তপুরের গুন্ডুতে তাঁর বাসভবন থেকে ওলিকে হেফাজতে নেয় নেপাল পুলিশ। (AFP)
ভক্তপুরের গুন্ডুতে তাঁর বাসভবন থেকে ওলিকে হেফাজতে নেয় নেপাল পুলিশ। (AFP)

ওলির গ্রেফতারির কয়েক মিনিট পরই নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, 'প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নিয়েছি। এটা কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়; এটা ন্যায়বিচারের সূচনা মাত্র। আমি বিশ্বাস করি, এখন দেশ একটি নতুন পথে এগিয়ে যাবে।' এদিকে বার্তাসংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেন, 'আজ সকালে তাঁদের গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া এগিয়ে যাবে।'

তবে ওলি দাবি করেছেন, তাঁকে 'প্রতিহিংসামূলকভাবে' গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, 'আমি আইনি প্রক্রিয়ায় লড়াই জারি রাখব।' উল্লেখ্য, ২০২৫ সালের ৮ এবং ৯ সেপ্টেম্বর নেপাল জেন-জি হিংসায় মোট ৭০ জন প্রাণ হারিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল। এরপরই নেপালের সরকারি ভবন, সংসদ, কমিউনিস্ট পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওলির সরকারের পতন ঘটে গণঅভ্যুত্থানে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। তাঁর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বলেন্দ্র শাহের দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

অভ্যুত্থানের সময় যাবতীয় অশান্তি সত্ত্বেও নেপালের রাজনীতির অন্যতম 'স্থায়ী মুখ' হিসাবে রয়ে গিয়েছেন খড়্গ প্রসাদ শর্মা ওলি। ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের 'ঝাপা-৫' আসনি তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবারের নির্বাচনেও সেখান থেকেই লড়েছিলেন তিনি। তাঁর প্রতিরক্ষ ছিলেন বলেন শাহ নিজে। বলেনের কাছে এবার হেরে যান ওলি। এই ওলি চিন ঘনিষ্ঠ বলে দাবি করা হত। এমনকী বিভিন্ন ইস্যুতে সরাসরি ভারতের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এদিকে বলেন শাহ যে নিজে ভারতপ্রেমী, তা নয়। এর আগে তাঁর সঙ্গে মার্কিনিদের ভালো সম্পর্কের দাবি করা হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More