Meloni wishes Modi on Birthday: শুভেচ্ছাবার্তা পুতিন থেকে নেতানিয়াহুদের, মোদীর জন্মদিনে মেলোনি লিখলেন…
মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা এসেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফেও। তিনি তাঁর বার্তায় লেখেন, ‘শুভ জন্মদিন, নরেন্দ্র! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার নেতৃত্ব ভারতকে একটি বিশ্বশক্তিতে রূপান্তরিত করেছে।’
আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ বছরের জন্মদিন উপলক্ষ্যে বিশ্বের নানান প্রান্তের রাষ্ট্রনেতাদের শুভেচ্ছাবার্তা এসে পৌঁছেছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। শুভেচ্ছা এসেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তরফেও।

নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনি যথার্থভাবেই আপনার দেশবাসীর গভীর শ্রদ্ধা এবং বিশ্বমঞ্চে ব্যাপক প্রভাব ও মর্যাদার অধিকারী।’ ‘দ্রুঝবা দোস্তি ’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা এই বার্তায় পুতিন লেখেন,‘ ভারত ও রাশিয়ার মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের গুরুত্ব অপরিসীম।’ প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার পোস্ট করেছে, ‘রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী বছর আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি।’ মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা এসেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফেও। তিনি তাঁর বার্তায় লেখেন, ‘শুভ জন্মদিন, নরেন্দ্র! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার নেতৃত্ব ভারতকে একটি বিশ্বশক্তিতে রূপান্তরিত করেছে।’
১৭ সেপ্টেম্বর ২০২৬এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা এসেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তরফেও। ইতালির প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমার বন্ধু নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর সুস্বাস্থ্য, কর্মশক্তি এবং সাফল্য কামনা করি।ইতালি ও ভারত তাদের গভীর বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে চলেছে এবং একসঙ্গে আমাদের দেশগুলোর জন্য সহযোগিতা ও সমৃদ্ধির এক ভবিষ্যৎ নির্মাণ করছে।’
এদিকে, মোদীর ২৫ বছরের রাজনৈতিক সফরকে সম্মান জানিয়ে বিজেপি শুরু করেছে সেবা সংকল্প অভিযান। এদিন, এই জন্মদিন পালন উৎসবে দেশের বহু জায়গায় ৭৬ টি প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানও রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


