India-NZ Defence Equation: চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারত-নিউজিল্যান্ডের প্রতিরক্ষা সহযোগিতায় নয়া সমীকরণ

ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর—গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা, সামুদ্রিক নজরদারি এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এমনই মত প্রকাশ করেছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক ডেভিড ক্যাপি।

Published on: Nov 24, 2026, 13:15:12 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর—গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা, সামুদ্রিক নজরদারি এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এমনই মত প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের বিশিষ্ট কৌশলগত বিশেষজ্ঞ এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক ডেভিড ক্যাপি। তাঁর বক্তব্য, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থ এই অংশীদারিত্বকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Nov. 18, 2026, A helicopter conducts cross-deck landing operations aboard Indian Navy stealth frigate INS Sahyadri during a bilateral naval engagement with Royal Canadian Navy frigate HMCS Regina in the East China Sea. (@indiannavy/X via PTI Photo)(PTI11_18_2026_000033B) (@indiannavy)
**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Nov. 18, 2026, A helicopter conducts cross-deck landing operations aboard Indian Navy stealth frigate INS Sahyadri during a bilateral naval engagement with Royal Canadian Navy frigate HMCS Regina in the East China Sea. (@indiannavy/X via PTI Photo)(PTI11_18_2026_000033B) (@indiannavy)

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিল্লিতে প্রথম ভারত-নিউজিল্যান্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ট্র্যাক ১.৫ ডায়ালগে অংশ নিতে এসে সংবাদ সংস্থা ANI-কে সাক্ষাৎকার দেন ডেভিড ক্যাপি। তাঁর মতে, ভারত ও নিউজিল্যান্ডকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দুই প্রান্তের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা যায়। আয়তন ও ভৌগোলিক অবস্থানের পার্থক্য থাকলেও সামুদ্রিক নিরাপত্তার মতো একাধিক বিষয়ে দুই দেশের স্বার্থ এক। রাষ্ট্রসংঘের সমুদ্র আইন বা UNCLOS মেনে আন্তর্জাতিক জলসীমায় নিয়মভিত্তিক ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

ক্যাপির কথায়, সামুদ্রিক নিরাপত্তা এবং মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস বা সমুদ্রপথে নজরদারি বাড়ানো দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত মহাসাগরের গুরুত্ব নিউজিল্যান্ডের কাছেও অপরিসীম। কারণ, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের জন্য এই সমুদ্রপথের উপর নির্ভর করতে হয় ওয়েলিংটনকে। ফলে ভারত মহাসাগরে নিরাপদ বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখা নিউজিল্যান্ডের জাতীয় স্বার্থের সঙ্গেও জড়িত।

এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞতা ও সামুদ্রিক নজরদারির সক্ষমতা নিউজিল্যান্ডের সঙ্গে সহযোগিতার নতুন দরজা খুলতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ, সামরিক আদানপ্রদান এবং প্রতিরক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ক্যাপির মতে, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে নির্ভরযোগ্য সহযোগী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করা অত্যন্ত জরুরি।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় সম্ভাবনা দেখছেন নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ। ভারত-নিউজিল্যান্ডের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন গতি দিতে পারে। ভারতের ফিনটেক প্রযুক্তি এবং নিউজিল্যান্ডের কৃষি প্রযুক্তির সমন্বয়ে আন্তর্জাতিক বাজারের জন্য নতুন পণ্য ও পরিষেবা তৈরি করা সম্ভব। শুধু আমদানি-রপ্তানি নয়, দুই দেশের সংস্থাগুলি যৌথভাবে উৎপাদন করে বিশ্বের অন্য বাজারেও পৌঁছতে পারে বলে মত তাঁর।

শিক্ষা, প্রযুক্তি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপরও গুরুত্ব দিয়েছেন ক্যাপি। নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় সামাজিক সম্পর্কের ভিতও যথেষ্ট মজবুত। সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করেন তিনি।

উল্লেখযোগ্য, ২০২৬ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের সময় দুই দেশ ২০৩০ সালের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করেছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও যৌথ প্রশিক্ষণের উপর গুরুত্ব বাড়ছে।সব মিলিয়ে, ভারত-নিউজিল্যান্ড সম্পর্ক আর শুধু বাণিজ্য ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।