...
...
Next Story

Crypto Heist: উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা? মাত্র ২০ মিনিটে ৬.৩০ ডলারের ক্রিপ্টো ডাকাতি

Crypto Heist: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন অনুসন্ধান প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস 'দৃঢ় আত্মবিশ্বাসের' সঙ্গে জানিয়েছে যে, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটর এ হামলা চালিয়েছে।

Published on: Oct 30, 2026, 22:00:07 IST
Advertisement

Crypto Heist: বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মঞ্চ বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলা! অভিযোগ, মাত্র ২০ মিনিটের মধ্যে হ্যাকাররা প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নিয়েছে। দু'জন ব্লকচেইন বিশ্লেষক দাবি করেছেন, এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত থাকতে পারে। ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম চুরির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এতে ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের ধাক্কা লাগতে পারে।বাইনান্সে উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা, উধাও ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো

উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা? মাত্র ২০ মিনিটে ৬.৩০ ডলারের ক্রিপ্টো ডাকাতি (Bloomberg)
উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা? মাত্র ২০ মিনিটে ৬.৩০ ডলারের ক্রিপ্টো ডাকাতি (Bloomberg)

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন অনুসন্ধান প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস 'দৃঢ় আত্মবিশ্বাসের' সঙ্গে জানিয়েছে যে, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটর এ হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী অন-চেইন ও অফ-চেইন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিআরএম এ হামলার দায় উত্তর কোরিয়ার অভিজাত হ্যাকিং ইউনিট ট্রেডারট্রেইটরের ওপর বর্তায়। তারা বলেছে, 'আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।' তারা আরও বলেছে, এ হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্য উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত আগের হ্যাকিংগুলোর সঙ্গে মিলে যায়।

আরেক ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসও মনে করে, ট্রেডারট্রেইটরই সম্ভবত এ হ্যাকের পেছনে রয়েছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জোনাথন লেভিন এক্স-এ লেখেন, 'আমরা নজিরবিহীন সময়ে বাস করছি। কিন্তু ডিপিআরকে তাদের পুরোনো কৌশলেই আছে। আগের হ্যাকের সঙ্গে যোগসূত্রের কারণে আমরা মূল্যায়ন করছি, ৬.৪ বিলিয়ন ডলারের বাইনান্স হ্যাক সম্ভবত ডিপিআরকের গোষ্ঠী ট্রেডারট্রেইটর করেছে।' ডিপিআরকে বলতে উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াকে বোঝানো হয়।

উত্তর কোরিয়া ও ক্রিপ্টো হাতানো

অন্যদিকে, হ্যাকের খবরে ক্রিপ্টো শিল্পে ধাক্কা লেগেছে। বিটকয়েনের দাম ৪ শতাংশ কমে ৭৭ হাজার ৪৬৫ ডলারে নেমেছে। আরও অনেক বড় ক্রিপ্টো টোকেনের দামও কমেছে। বিটকয়েন ও ইথেরিয়াম প্রায় ৫ ও ৬ শতাংশ করে পড়েছে। বাইনান্সর নিজস্ব কয়েন বিএনবি কমেছে প্রায় ১ শতাংশ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks