Nvidia Jensen Huang: চিনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া! জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তি, তদন্তে Nvidia
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদেরও অবহিত করেছিল মার্কিন গোয়েন্দা মহল। অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়া (Nvidia)-কে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য। সংস্থার প্রধান নির্বাহী আধিকারিক জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চিনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। সেই সম্পর্কের কথা সামনে আসার পরেই বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন ৬৩ বছরের এই প্রযুক্তি উদ্যোগপতি। বিষয়টি নিয়ে সংস্থার পরিচালন পর্ষদ স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্য বেজিংয়ের হাতে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, এনভিডিয়ার শেয়ার-সহ একাধিক মার্কিন সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ভারতীয়দের ১০০ কোটি টাকারও বেশি ক্ষতির অভিযোগ সামনে এসেছে। তবে দুটি ঘটনা আলাদা। ভারতীয় বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগ পাওয়া যায়নি।

চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল অ্যালিস হুয়াং নামে এক চিনা মহিলার। তিনি সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের এক শীর্ষ আধিকারিক ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, চিনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির হয়ে কাজ করতেন অ্যালিস। হুয়াংয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বেজিংয়ে পৌঁছে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য বলে অভিযোগ।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদেরও অবহিত করেছিল মার্কিন গোয়েন্দা মহল। অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক। গত দু’বছরে সংস্থাটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে।
রবিবার সংস্থার কর্মীদের কাছে একটি ইমেল পাঠান হুয়াং। সেখানে স্ত্রীকে প্রতারণা করার কথা স্বীকার করে ক্ষমা চান তিনি। তাঁর কথায়, নিজের কাজের মাধ্যমে স্ত্রী ও সন্তানদের আঘাত করেছেন। এর কোনও অজুহাত নেই। নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন বলেও জানান তিনি। তবে ওই ইমেলে অ্যালিসের নাম উল্লেখ করেননি হুয়াং।
তদন্তে এনভিডিয়ার পরিচালন পর্ষদ
বিতর্কের মধ্যেই স্বাধীন তদন্তের ঘোষণা করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বাইরের আইনজীবীদের সাহায্যে স্বাধীন পরিচালকদের একটি কমিটি তদন্তের দায়িত্ব সামলাবে। সংস্থার দাবি, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই, যাতে মনে করা যায় আমেরিকার জাতীয় নিরাপত্তা অথবা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে। তদন্তে সব তথ্য খতিয়ে দেখা হবে। হুয়াংও তদন্তে সহযোগিতা করতে রাজি হয়েছেন। আপাতত সংস্থার প্রধানের পদে থাকছেন তিনি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


