Strait of Hormuz: ফের যুদ্ধের শঙ্কা! হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, আবারও বাড়ল তেলের দাম
Strait of Hormuz: শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.১ শতাংশ বেড়ে ৭৫.২৬ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৮ ডলার বা ২.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭১.৯২ ডলারে।
Strait of Hormuz: ওমান উপকূলের কাছে কৌশলগত হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.১ শতাংশ বেড়ে ৭৫.২৬ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৮ ডলার বা ২.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭১.৯২ ডলারে। তবে এর আগের দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বৃহস্পতিবার উভয় সূচকই ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত। হতো। ফলে এ অঞ্চলে যে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গত সপ্তাহে যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেলের দাম দ্রুত কমে গিয়েছিল। তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্রেন্টের দাম এখন যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। নতুন উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। আজ, শুক্রবার লেনদেন শুরুর পর জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ানের প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। টোকিওর নিক্কেই-২২৫ ও সিউলের কসপি সূচক সকালেই ৩ শতাংশের বেশি কমে যায়। তাইওয়ানের তাইএক্স সূচক প্রায় ১ শতাংশ ও হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ১ শতাংশ কমে যায়। বিশ্বে স্বাভাবিক সময়ে ব্যবহৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরান–মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে এ পথ দিয়ে জাহাজ চলাচল কিছুটা বাড়তে শুরু করে। ফলে জ্বালানি খাতে স্বাভাবিক পরিস্থিতি ফেরার আশা তৈরি হয়েছিল। নতুন হামলায় সেই আশা আবারও অনিশ্চয়তায় পড়েছে।
জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রমের ওপর নজর রাখা এবং বিশ্ব জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, গত বুধবার প্রণালীটি দিয়ে ৭০টি জাহাজ চলাচল করেছে। আগের দিনের তুলনায় এটি দ্বিগুণের বেশি এবং গত ১ মার্চের পর এক দিনে সর্বোচ্চ। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে ‘অজ্ঞাত উৎস থেকে আসা একটি বস্তু’ আঘাত হানে। নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, রয়টার্স-সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, হামলাটি ইরান চালিয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Home/News/Strait Of Hormuz: ফের যুদ্ধের শঙ্কা! হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, আবারও বাড়ল তেলের দাম