Omar Abdullah s sister:তাবড় হিন্দু-গুজ্জর পরিবারের নামি কংগ্রেস নেতার সঙ্গে বিয়ে হয়েছিল ওমরের বোন সারার! ১৯ বছর পর..

সারা ও সচিনের সাক্ষাৎ লন্ডনেই হয়। পরবর্তীতে তাঁদের বিয়ে হয়। পরে কী ঘটেছে?

Published on: Nov 3, 2026, 16:23:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সদ্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাংবাদিক নিধি রাজদানের বিয়ে নিয়ে ব্যাপক চর্চা চলছে। ইতিমধ্যেই এই বিয়ে ঘিরে জামাত প্রধানের বক্তব্যের পর বিয়ে ঘিরে নানান আলোচনা চলছে। কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে নিধির সঙ্গে কাশ্মীরি মুসলিম পরিবারের ওমারের এই বিয়ে বেশ চর্চায়। দুই পক্ষেরই এই বিয়ে দ্বিতীয় বিয়ে। ওমরের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী পায়েল নাথের ডিভোর্সের পর নিধিকে ঘরনী করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবদুল্লা পরিবারে ভিন ধর্মে বিয়ে ঘিরে চর্চায় উঠে আসে ওমরের ছোটবোন সারার প্রসঙ্গ। যাঁর সঙ্গে বহু বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কংগ্রেসের তাবড় নেতা তথা রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট।

হিন্দু-গুর্জর পরিবারের কং নেতার সঙ্গে বিয়ে হয়েছিল ওমরের বোন সারার! ১৯ বছর পর..
হিন্দু-গুর্জর পরিবারের কং নেতার সঙ্গে বিয়ে হয়েছিল ওমরের বোন সারার! ১৯ বছর পর..

এককালে ভারতীয় সেনার পাইলট তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ্বর বিধুরির ( যিনি রাজেশ পাইলট হিসাবে পরিচিত) পুত্র হলেন সচিন। সচিন নিজে রাজস্থানের দৌসা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে বহুবার জিতেছেন ভোটযুদ্ধ। ছিলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।বর্তমানে বিধায়ক সচিন। মূলত, সচিনদের পরিবার গুর্জর পরিবার হিসাবে পরিচিত। গুর্জর (বা গুজ্জর) নেতা হিসাবে প্রথমে রাজেশ, পরে সচিনও বেশ জনপ্রিয়তা পান।

এদিকে, সারা, কাশ্মীরের আবদুল্লা পরিবারের সন্তান। জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লার নাতনি হলেন সারা। সারার বাবা ফারুক আবদুল্লা হলেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পেশায় ফিজিশিয়ান। সারার মা মোল্লি আবদুল্লা, ইংরেজ বলে জানা যায়। ওমরের বোন ও ফারুক কন্যা সারা পড়ুয়া হিসাবে কিছুটা সময় লন্ডনে কাটিয়েছেন।

জানা যায়, সারা ও সচিনের সাক্ষাৎ লন্ডনেই হয়। সচিনও সেখানে উচ্চ শিক্ষার্থে যান। বেশ কিছুটা সময় পর তাঁরা তাঁদের সম্পর্কের কথা পরিবারকে জানান। ইন্ডিয়া টিভির রিপোর্ট বলছে, দুই তাবড় পরিবার প্রথম থেকেই যে এই বিয়ের পক্ষে ছিল, এমন ইঙ্গিত মেলেনা। রিপোর্ট দাবি করে, বহু কাঠখড় পুড়িয়ে ২০০৪ সালে সারা ও সচিন বিয়ে সম্পন্ন করেন। সারা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলেও সচিন সক্রিয় রাজনীতিতে অংশ নেন। পরবর্তীতে তাঁদের দাম্পত্য সম্পর্কিত চর্চা শিরোনামে না আসলেও, ২০২৩ সালে, তাঁদের দাম্পত্যের প্রসঙ্গ কাড়ে নজর। ২০২৩ সালের নির্বাচনি হলফনামায় সচিন পাইলট নিজেকে ডিভোর্সি ঘোষণা করেন। এর আগে, ২০১৮ সালের নির্বাচনী হলফনামাতেও সারাকে স্ত্রী হিসাবে উল্লেখ করেছিলেন সচিন। তবে, তাঁদের বিয়ে ১৯ বছর পর জানা যায়, তাঁদের বিচ্ছেদের কথা।

উল্লেখ্য, সারার দাদা ওমরের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী পায়েলের বিয়ে হয়েছিল ১৯৯৪ সালে। পরবর্তীতে ২০২৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। জানা গিয়েছে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, পায়েল ও ওমর ২০০৯ সাল থেকেই আলাদা থাকছিলেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More