Abhishek Sharma Birthday: ‘প্রথম বলে লিফ্ট মারব না,’ কান ধরে ওঠবস অভিষেকের! শর্মাজির জন্মদিনে যুবির পোস্ট ভাইরাল

ভিডিয়োর একটি অংশে দেখা যাচ্ছে, জিমের মধ্যে কান ধরে ওঠবস করছেন অভিষেক। অন্যদিক থেকে যুবরাজের কণ্ঠে শোনা যাচ্ছে, ‘বলো, আমি প্রথম বলেই লপ্পা (শট) মারবনা।’

Published on: Sep 4, 2026, 19:20:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিষ্য অভিষেকের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে গুরু ।যুবরাজ সিং পোস্ট করলেন এক পুরনো ভিডিয়ো। আর সেই ভিডিয়োতেই মশগুল নেটপাড়া। ভিডিয়োয় মূলত, কান ধরে ওঠবস করতে দেখা যাচ্ছে অভিষেককে। এই মজাদার ভিডিয়ো শেয়ারের পাশাপাশি, অভিষেককে এক শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তাঁর ক্রিকেট-গুরু য়ুবি!

‘প্রথম বলে লিফ্ট মারব না,’ কান ধরে ওঠবস অভিষেকের! শর্মাজির জন্মদিনে যুবির পোস্ট
‘প্রথম বলে লিফ্ট মারব না,’ কান ধরে ওঠবস অভিষেকের! শর্মাজির জন্মদিনে যুবির পোস্ট

অভিষেকের উদ্দেশে এক পোস্টে যুবরাজ সিং মজার ছলে লেখেন, ‘স্যার অভিষেক, আজ তোমার জন্মদিন। এটা শুভ দিন।’ এরপর ওই পোস্টে যুবরাজ লেখেন, ‘যে ব্যক্তি তুমি হয়ে উঠেছ, তাকে ভালোবাসি- আশপাশের মানুষের যত্ন নেওয়া, তাঁদের সঙ্গে সব ভাগ করে নেওয়া, আর একজন নেতা!’ এরই সঙ্গে যুবরাজ লেখেন, ‘তুমি নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানো। আরও কঠোর পরিশ্রম করো! এবছর তোমার ব্যাট থেকে অনেক রান আসুক, সেঞ্চুরি করো। অনেক ভালোবাসা রইল।’ এরই সঙ্গে যে ভিডিয়ো যুবরাজ শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, অভিষেকের সঙ্গে কাটানো যুবরাজের নানান সময়। ভিডিয়োর একটি অংশে দেখা যাচ্ছে, জিমের মধ্যে কান ধরে ওঠবস করছেন অভিষেক। অন্যদিক থেকে যুবরাজের কণ্ঠে শোনা যাচ্ছে, ‘বলো, আমি প্রথম বলেই লপ্পা (শট) মারবনা।’ তারপরই কান ধরে ওঠবস করা অভিষেককে বলতে শোনা যায়, ‘আমি প্রথম বলেই লিফ্ট করব না।’ এছাড়াও উইম্বলডনে সঞ্জু স্যামসন, অভিষেকের সঙ্গে যুবরাজের ম্যাচ দেখার একটি দৃশ্যও উঠে আসে ভিডিয়োতে। ভিডিয়োর এক জায়গায় অভিষেককে যুবি জিজ্ঞাসা করেন, ‘কী চাই?’ উত্তরে অভিষেক বলেন, ‘আপনার আশীর্বাদ।’ যার জবাবে যুবি বলেন, ‘সবসময় রয়েছে।’ ভিডিয়োর বেশ কিছু জায়গায়, ব্যাগ তোলা নিয়ে অভিষেককে মজার ছলে কটাক্ষ করতে দেখা যায় যুবিকে। শর্মাজির উদ্দেশে যুবরাজ বলেন, ‘লজ্জা লাগা উচিত!’

উল্লেখ্য, টি২০ আন্তর্জাতিকে ইতিমধ্যেই পা রেখে ঝড় তুলেছেন অভিষেক। ৫৫ ইনিংসে তৈাঁর সংগ্রহে ২ টি শতরান। ১১ টি হাফসেঞ্চুরি করেছেন পঞ্জাবের এই ভূমিপুত্র। যদিও বিশ্বকাপে সেভাবে ঝলসানো ইনিংস উপহার দিতে পারেননি অভিষেক, তবে ভারতের আসন্ন টি২০ শিডিউলে ফের একবার অভিষেকের মেজাজি ব্যাটিং দেখার অপেক্ষায় তাঁর ভক্তকূল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More