Bangladesh on Hasina: প্রসঙ্গে হাসিনা! চড়ছে পারদ? ভারতের প্রতি ইঙ্গিতবহ বার্তা বাংলাদেশের তারেক সরকারের মন্ত্রীর

বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।'

Published on: Nov 14, 2026, 15:52:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বহু আগেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশ ফিরে যাচ্ছেন। সেই উদ্দেশে ইতিমধ্যেই তিনি পাসপোর্টের আবেদন করেছেন। যা সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশের বিএনপির তারেক রহমানের সরকার। শেখ হাসিনার আওয়ামি লিগের কট্টর বিরোধী বিএনপির এই সরকারের আইনমন্ত্রী এদিন শেখ হাসিনার বাংলাদেশ ফেরার প্রক্রিয়ার ইস্যুতে মুখ খুলেছেন। আর তাতেই তিনি ভারতের প্রতি দিয়েছেন এক বার্তা।

প্রসঙ্গে হাসিনা! চড়ছে পারদ? ভারতের প্রতি ইঙ্গিতবহ বার্তা বাংলাদেশের মন্ত্রীর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
প্রসঙ্গে হাসিনা! চড়ছে পারদ? ভারতের প্রতি ইঙ্গিতবহ বার্তা বাংলাদেশের মন্ত্রীর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

প্রসঙ্গত, শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বিবিসি বাংলার এক রিপোর্টকে তুলে ধরে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির ওই রিপোর্টে বলা হয়েছে, হাসিনার বাংলাদেশে ফেরার জন্য তারেক রহমানের সরকারকে ২টি শর্ত দিয়েছে নয়াদিল্লি। সেই শর্তের মাধ্যমে হাসিনার সুবিচার এবং নিরাপত্তাই নিশ্চিত করতে চেয়েছে ভারত সরকার। ১২ নভেম্বর বিবিসিতে প্রকাশিত রিপোর্ট বলছে, বাংলাদেশের সেনার বিমানেই হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেমনভাবে তিনি (২০২৪ সালে অভ্যুত্থানের জেরে) এসেছিলেন ভারতে। এদিকে, বিবিসির রিপোর্টের বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হলে, তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এরপরই আজ শনিবার ঢাকায় এই ইস্যুতে প্রশ্ন করা হয় বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে। প্রসঙ্গত, হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরানোর পক্ষেই অনড় রয়েছে তারেক রহমানের ঢাকা। আর সেই সুরই উঠে এল বাংলাদেশের আইনমন্ত্রীর তরফে। এদিন তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।' শেখ হাসিনাকে কোনও আইনি সুযোগ, বাংলাদেশ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের আইনমন্ত্রী ওই কথা বলেন। শেখ হাসিনার বাংলাদেশ ফেরা নিয়ে বিবিসির রিপোর্টে যে বিষয়গুলি রয়েছে, তা উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তোলেন আসাদুজ্জামানের দিকে। তার উত্তরে বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, 'আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়।’ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে, দিল্লি-ঢাকা আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে, বাংলাদেশের ওই মন্ত্রী বলেন, 'এটা ওনারা বলতে পারবেন।'

উল্লেখ্য, শেখ হাসিনা যে ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরতে চেয়েছেন, এমন সিদ্ধান্তও তিনি ভারতের সম্মতি ছাড়া করেননি, বলে বিবিসির রিপোর্টে দাবি করা হয়েছে। এর আগে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, 'সত্যিই বাংলাদেশে ফিরে আসতে চাইলে শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিত ভাবে বলুন যে, এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More