Bangladesh police officer arrested:গোপনে আওয়ামি লিগের সঙ্গে যোগ! ফোনে মিলল কোন মেসেজ? বাংলাদেশে ধৃত পুলিশ অফিসার
বাংলাদেশের ধৃত পুলিশ অফিসারের ফোনে কোন চাঞ্চল্যকর বার্তা উঠে আসে!
কিছুদিন আগেই জানা গিয়েছিল, বাংলাদেশের চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মহম্মদ জাহাঙ্গির আলমের ফোন বাজেয়াপ্ত করেছে সেদেশের প্রশাসন। তাঁকে নজরদারিতেও রাখা হয়েছিল। রবিবার জানা যায়, সেই মহম্মদ জাহাঙ্গির আলমকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। জাহাঙ্গির আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে।

রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি, শেখ হাসিনার আওয়ামি লিগের (যে পার্টি বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে) নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। এছাড়াও এই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামি লিগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছেন তিনি।
এর আগে, শনিবার রাত ১০ টায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারি পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গির আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল জাহাঙ্গিরকে গ্রেফতার করে।
এই গ্রেফতারির নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুসারে তিনি জানান, এসপি জাহাঙ্গির আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গিয়েছে। তিনি বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হল, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হল, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’ আওয়ামি লিগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং এসব বার্তার সূত্র ধরেই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান তিনি। জানা যাচ্ছে, এর আগে, জাহাঙ্গিরের ফোন বাজেয়াপ্ত করা হয় ও তার ফরেন্সিক পরীক্ষা করা হয়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


