Osman Hadi Death Case: ‘ভারতের তাঁবেদারি করে..’, হাদির বোনের হুঁশিয়ারি তারেকদের, ইউনুসদের নিয়ে বললেন…
সদ্য বাংলাদেশের বরিশালে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে বর্তমান বিএনপি সরকার ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি।
গত ডিসেম্বর মাসে বাংলাদেশের ঢাকায় দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় সেদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে। এর কিছুদিন পর মৃত্যু হয় হাদির। এরপর থেকেই তোলপাড় হয় বাংলাদেশ। তৎকালীন ইউনুস সরকারের আমলে সেদেশে চরম ভারত বিরোধিতা দেখা যায়। এরপর গঙ্গা-পদ্মা দিয়ে বয়ে গিয়েছে জলরাশি। বাংলাদেশের তখতে তারেক সরকার এসেছে। তবে এরপরও হাদি ইস্যুতে বাংলাদেশের বুক থেকে ফের একবার ভারত-বিরোধিতার সুর শোনা গেল।

সদ্য বাংলাদেশের বরিশালে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে বর্তমান বিএনপি সরকার ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘বর্তমান ( বাংলাদেশ ) সরকার শহিদ ওসমান হাদির রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। অথচ আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম, বিগত ইউনুস সরকার ওসমান হাদির রক্তের সঙ্গে স্পষ্ট বেইমানি করে গিয়েছে।’ এরইসঙ্গে মাসুদার বক্তব্য, ‘আপনারাও (বিএনপি সরকার) যদি মনে করেন ভারতের তাঁবেদারি করে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।’
এদিকে, শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ঠিক করেছে আদালত। এ নিয়ে ১৪ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের সময়। আদালত সূত্র উল্লেখ করে, বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনও প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


