...
...
Next Story

Pak-Afghan Conflict Update: রমজানে পাকিস্তানকে 'উপহার' আফগানিস্তানের, আটক থাকা পাক সেনাদের ছাড়ল তালিবান

২০২৫ সালের ১২ অক্টোবর সংঘাতের সময় এই তিন পাক সেনাকে বন্দি করা হয়েছিল। এদিকে তিন সেনার মুক্তির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Published on: Feb 18, 2026, 08:36:09 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৫ সালের অক্টোবরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। সেই সময় পাকিস্তানের বেশ কয়েকজন সেনা জওয়ানকে আটক করেছিল আফগানিস্তান। সীমান্ত পারের লড়াইয়ে বন্দি এমনই তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছে আফগান সরকার। পবিত্র রমজান মাসের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তালিবান সরকার।

২০২৫ সালের ১২ অক্টোবর সংঘাতের সময় তিন পাক সেনাকে বন্দি করা হয়েছিল।
২০২৫ সালের ১২ অক্টোবর সংঘাতের সময় তিন পাক সেনাকে বন্দি করা হয়েছিল।

আফগান তালিবানি সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি কাবুলে পৌঁছানো সৌদি প্রতিনিধি দলের কাছে এই সেনাদের হস্তান্তর করা হয়েছে। এই সৌদি প্রতিনিধি দলটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করছিল। মুজাহিদ জানান, ২০২৫ সালের ১২ অক্টোবর সংঘাতের সময় এই তিন পাক সেনাকে বন্দি করা হয়েছিল। এদিকে তিন সেনার মুক্তির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। এর আগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পরে স্থায়ী সমাধানের জন্য আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছিল। তুরস্কের মধ্যস্থতায় সেই আলোচনা হয়েছিল। তবে আলোচনায় কোনও সুনির্দিষ্ট সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তবে এবার সৌদি মধ্যস্থতায় বরফ গলার ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ বেঁধেছিল, তার কেন্দ্রে ছিল 'তেহরিক-ই-তালিবান পাকিস্তান' (টিটিপি)। পাকিস্তানের দাবি, টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগান তালিবান। আর সেই সব জঙ্গি তারপর পাকিস্তানে হামলা চালাচ্ছে। এদিকে তালিবানের পালটা অভিযোগ, পাকিস্তান সরকার এবং সেনা ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। ২০০৭ সালের ডিসেম্বরে বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। এই গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম হয়েছিল। বর্তমানে টিটিপির মূল লক্ষ্য হল পাকিস্তানের সরকারকে সরিয়ে তাদের নিজস্ব মতাদর্শে একটি ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe