Pakistan-Bangladesh in ICC T20 WC: গাছে তুলে মই নিয়ে পালাল পাকিস্তান, 'অবাক ভাবুক বালকের' মতো একা দাঁড়িয়ে বাংলাদেশ

গালফ নিউজের খবর, বিশ্বকাপ বয়কটের মত কোনও ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। অর্থাৎ, পাকিস্তান নিজে ঠিকই বিশ্বকাপ খেলবে। জল্পনা-কল্পনার ওপর ভর করে নাকি ভুয়ো খবর ছড়ানো হয় পিসিবির অবস্থান নিয়ে।

Published on: Jan 20, 2026, 10:09:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতকে নিয়ে প্রতিনিয়ত ভুয়ো খবর প্রকাশিত হয় পাকিস্তানে। সেই পাক সংবাদমাধ্যমের ভুয়ো খবরকেই মই হিসেবে ব্যবহার করে গাছে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই মই কেড়ে নিয়ে পালিয়েছে পাকিস্তান। আর এখন গাছের ওপর বসে মুখ লুকিয়ে কান্নাকাটি করছে বিসিবি। এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির পাশে পিসিবি। এর জন্যে নাকি বিশ্বকাপের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে সলমন আঘার দল। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে। তবে এবার গালফ নিউজের খবর, এমন কোনও ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। অর্থাৎ, পাকিস্তান নিজে ঠিকই বিশ্বকাপ খেলবে। জল্পনা-কল্পনার ওপর ভর করে নাকি ভুয়ো খবর ছড়ানো হয় পিসিবির অবস্থান নিয়ে।

পাকিস্তান নিজে ঠিকই বিশ্বকাপ খেলবে। জল্পনা-কল্পনার ওপর ভর করে নাকি ভুয়ো খবর ছড়ানো হয় পিসিবির অবস্থান নিয়ে। (AFP)
পাকিস্তান নিজে ঠিকই বিশ্বকাপ খেলবে। জল্পনা-কল্পনার ওপর ভর করে নাকি ভুয়ো খবর ছড়ানো হয় পিসিবির অবস্থান নিয়ে। (AFP)

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এই পরিস্থিতিতে ২১ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান চূড়ান্তভাবে জানিয়ে দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ যদি ততদিন পর্যন্ত ভারতে না আসার বিষয়ে অটল থাকে, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। বিসিবি এখনও দাবি করে যাচ্ছে, সরকারি ভাবে ভেন্যু পরিবর্তন নিয়ে তাদের দাবি এখনও নাকচ করেনি আইসিসি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ সি- আছে বাংলাদেশ। তাদের গ্রুপ পরবের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়, একটি মুম্বইতে। বিশ্বকাপ শুরুর দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশের। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেনেই ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আর নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি মুম্বইতে খেলার কথা বাংলাদেশের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More