...
...
Next Story

‘বম্বের পার্সি’ ২ডাক্তারকে পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান!জিন্নাহর অসুস্থতা ঘিরে রয়েছে তাঁদের কোন যোগ?

দেশভাগের সময় গোপন রেখেছিলেন মহম্মদ আলি জিন্নাহর অসুস্থতার কথা, তৎকালীন বম্বের সেই দুই ডাক্তারকে পাকিস্তান দিচ্ছে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান।

Published on: Aug 17, 2026, 20:20:49 IST
Advertisement

পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশান-এ-ইমতিয়াজের জন্য ‘বম্বের (মুম্বই)’ ২ পার্সি ডাক্তারকে মনোনীত করেছে পাকিস্তান। গত ২০২৫ সালে পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলা, পরবর্তীতে ভারতীয় সেনার তাবড় অপারেশন সিঁদুর-র পর পাকিস্তানের তরফে সদ্য আসা এই ঘোষণা নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্যানভাসে বড় খবর! ড. রতনজি প্যাটেল, ড. ধ্যায়াবো কু, বম্বের পার্সি সম্প্রদায়ের এই দুই ডাক্তারকে পাকিস্তান তার সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে চলেছে বলে ঘোষণা করেছে ইসলামাবাদ।

‘বম্বের পার্সি’ ২ডাক্তারকে পাকের সর্বোচ্চ নাগরিক সম্মান!জিন্নাহর অসুস্থতা ঘিরে..
‘বম্বের পার্সি’ ২ডাক্তারকে পাকের সর্বোচ্চ নাগরিক সম্মান!জিন্নাহর অসুস্থতা ঘিরে..

জিন্নাহর অসুস্থতা…. কী ঘটেছিল?

১৯৪৬ সালে তখনও দেশভাগ হয়নি। এদিকে, দেশ তখনও স্বাধীনতার লড়াইয়ে অগ্নিগর্ভ। সেই সময়ই বম্বের দুই পার্সি ডাক্তার ড. রতনজি প্যাটেল, ড. ধ্যায়াবো কুর হাতে আসে মহম্মদ আলি জিন্নাহর এক্সরে রিপোর্ট। রিপোর্ট দেখেই তাঁরা বুঝে ফেলেন, মহম্মদ আলি জিন্নাহর শরীরে টিউবার কিউলোসিসের মতো রোগ ভয়াবহ পর্যায়ে ছড়িয়ে পড়েছে। অসুস্থতার জেরে সম্ভবত জিন্নাহর হাতে আর ২ বছর সময় রয়েছে, এমনও আশঙ্কা ছিল। এমন তথ্য ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এ উঠে আসে। ইতিহাসবিদ ও শিক্ষাবিদ আকবর আহমেদ তাঁর 'জিন্না, পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টিটি: দ্য সার্চ ফর সালাদিন' বইতে উল্লেখ করেছেন যে, ১৯৩০-এর দশক থেকেই জিন্নাহ টিউবারকিউলোসিস রোগে ভুগছিলেন, এমন এক সময়ে যখন এই রোগটি ছিল অত্যন্ত প্রাণঘাতী এবং এর কোনও কার্যকর অ্যান্টিবায়োটিক চিকিৎসাও ছিল না। বহু ঐতিহাসিক দাবি করেন যে, জিন্নাহর সেই অসুস্থতার খবর খুব কম কয়েকজনই জানতেন। ঐতিহাসিকদের দাবি, যদি সেই খবর প্রকাশ্যে আসত, তাহলে দেশভাগের সময়কালে বা দেশভাগের ঘচনাক্রমে প্রভাব পড়তে পারত। সেই সময় জিন্নাহর সেই অসুস্থতার খবর গোপনে রেখেছিলেন তৎকালীন বম্বের পার্সি সম্প্রদায়ের দুই ডাক্তার ড. রতনজি প্যাটেল, ড. ধ্যায়াবো কু। এই দুই ডাক্তারকেই পাকিস্তান সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশান-এ-ইমতিয়াজ দিচ্ছে।

তিনি তাঁর পোস্টে লেখেন, 'এমন এক সংকটময় মুহূর্তে পেশাগত গোপনীয়তা কঠোরভাবে বজায় রেখে এই চিকিৎসকরা নীরবে অথচ অসাধারণ এক সেবা প্রদান করেছিলেন। পেশাগত শপথের প্রতি তাঁদের এই নিষ্ঠা অজান্তেই এমন পরিস্থিতির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, যা পাকিস্তান রাষ্ট্র গঠনের পথ সুগম করেছিল।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe