Pakistan Detaines British Counicllor: পাকিস্তানে হঠাৎ আটক ব্রিটিশ কাউন্সিলর! রোখা হচ্ছে দেশে ফেরার পথ? কাশ্মীর নিয়ে…
২৮ অক্টোবর দেশে ফেরার বিমান ধরার কথা ছিল ইউকের ওই ব্রিটিশ কাউন্সিলর দালাত আলির। তবে অভিযোগ, পাকিস্তানি কর্তৃপক্ষ, তার সেই রাস্তা রুদ্ধ করে দেয়। তাঁকে তাঁর নির্দিষ্ট বিমানে উঠতে দেয়নি পাকিস্তান।
অক্টোবরে তাঁর সফরকালে ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর দালাত আলিকে পাকিস্তানে আটক করে রাখার অভিযোগ ঘিরে সরগরম নেটপাড়া। জানা যায়, খনিকের আটকের পর দালাত আলিকে মুক্তি দেওয়া হলেও, ব্রিটিশ এই কাউন্সিলরকে তাঁর দেশে ফেরার পথ রুদ্ধ করতে উদ্যত হয়েছে শেহবাজ সরকার।

২৮ অক্টোবর দেশে ফেরার বিমান ধরার কথা ছিল ইউকের ওই ব্রিটিশ কাউন্সিলর দালাত আলির। তবে অভিযোগ, পাকিস্তানি কর্তৃপক্ষ, তার সেই রাস্তা রুদ্ধ করে দেয়। তাঁকে তাঁর নির্দিষ্ট বিমানে উঠতে দেয়নি পাকিস্তান। ব্রিটেনের রশাডেল বোরো কাউন্সিলের ডেপুটি নেতা হলেন আলি। ব্রিটেনের রশাডেল কাউন্সিল সন্দেহ করছে, দালাতকে এভাবে আটকের নেপথ্যে রয়েছে, কাশ্মীরিদের হয়ে দালাতের সরব হওয়ার ঘটনা। দালাতকে আটক করার ঘটনা, ম্যানচেস্টার ইভিনিং নিউজ ও জম্মুর সংবাদমাধ্যম কাশ্মীর টাইমসে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই দালাতকে ব্রিটেনে ফেরাতে সেদেশের লেবার পার্টির নেতা ইমরান হুসেন, ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানিয়েছেন।
ভারতের মানবাধিকার কর্মী আজাহার আহমেদ এই আটকের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর মতে, পাকিস্তানে রাজনৈতিক হুমকি, সেদেশে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দেয় এই ঘটনা। আজাহারের দাবি, ইউকে যেন এই গোটা ঘটনা নিয়ে পাকিস্তানের জবাবদিহি দাবি করে।
কাশ্মীর টাইমসের তথ্যমতে, অক্টোবরের মাঝামাঝি ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর আলীকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ব্রিটিশ ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর তাকে মুক্তি দেওয়া হয়। তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করে রশডেল বরো কাউন্সিল জানিয়েছে, তাঁকে ‘অল্প সময়ের জন্য’ আটক রাখা হয়েছিল। তারা আরও বলেছে, ‘আমরা যতদূর জানি, এটি কাশ্মীর অঞ্চল নিয়ে কাউন্সিলর আলির দীর্ঘদিনের ব্যক্তিগত প্রচারণার সঙ্গে সম্পর্কিত।’
এর আগে, তাঁর এক লেখায়, দালাত আলি দাবি করেন, পাকিস্তান, পিওকে-তে কাশ্মীরিদের ওপর অধিকার মূলক শক্তির দাপট নিয়ে চলছে। এদিকে, গত কয়েক মাস ধরে বিক্ষোভের আগুনে ফুটছে পিওকে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বহু দিন ধরে বিক্ষোভ চলছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার জেরে বহু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। বহু সাংবাদিককেও সেই ঘটনার জেরে আটক করা হয়। ঠিক এমন এক সময় ব্রিটিশ কাউন্সিলরকে ঘিরে এই ঘটনা পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে ফের প্রশ্ন তুলে দেয়। এদিকে, পিওকেতে ঘটে চলা প্রতিবাদ নিয়ে পাকিস্তান সেদেশের সাংবাদিক দানিশ ইরশাদকে সন্ত্রাসী ওয়াচ লিস্টে রেখে দিয়েছে পাকিস্তান।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


