Pakistan fan on Babar Azam: 'বাবর মোষদের কিং? আসল কিং হলেন বিরাট', বিশ্বকাপের মধ্যেই খেপে লাল পাকিস্তানি
পাকিস্তানি ভক্তই আক্রমণ করলেন বাবর আজমকে। যে বাবরকে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট করতেই নামায়নি পাকিস্তান। চার নম্বরে নামেন বাবর। সেখান পাঁচ নম্বর পর্যন্ত তাঁকে নামানো হয়নি। তারইমধ্যে আক্রমণ করলেন এক পাকিস্তানিই।
বাবর আজমকে বেনজির আক্রমণ করলেন পাকিস্তানেরই এক ফ্যান। সেই রেশ ধরেই বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁকেই আসল ‘কিং’ বলে উল্লেখ করেন। বুধবার কলম্বোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল পাকিস্তানের। সেই ম্যাচের আবহেই সংবাদমাধ্যমে এক পাকিস্তানি ভক্ত বেনজির আক্রমণ শানিয়ে বলেন, ‘বাবর আজমকে বের করে দাও। কিচ্ছু করতে পারে না। কীসের কিং বাবর? মোষের কিং? ও খেলতেই পারে না। একমাত্র কিং হলেন বিরাট কোহলি। ও (বাবর) কীসের কিং?’

ভারত ম্যাচের পরে আরও সমালোচনায় বিদ্ধ বাবর
আর যেদিন বাবরকে ওরকমভাবে আক্রমণ শানানো হেছে, সেদিন নামিবিয়ার ম্যাচে ব্যাট করতেই নামানো হয়নি পাকিস্তানি তারকাকে। গত রবিবার ভারতের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু আজ ডিমোশন করিয়ে দেওয়া হয়। দ্রুত রান তোলার জন্য বাবরকে পাঁচ নম্বরেও নামানো হয়নি। যিনি দীর্ঘদিন ধরেই স্ট্রাইক রেটের সমস্যায় ভুগছেন। আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাইয়ে মেরে খেলতে পারছেন না। ফলে লাগাতার সমালোচনার মুখে পড়ছেন।
আর তাতে ঘি ঢেলেছে ভারত ম্যাচের ব্যর্থতা। ভারতের ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, তখন বাবরের থেকে একটি স্থিতিশীল ইনিংসের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সেই চাপের মধ্যে বড় শট মারতে গিয়ে সাত বলে পাঁচ রান করেই বোল্ড হয়ে গিয়েছিলেন। বলের ধারেকাছেও পৌঁছাতে পারেননি বাবর। সেই পরিস্থিতিতে তাঁকে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলারও দাবি উঠতে থাকে।
রেকর্ড জয়ে সুপার এইটে পাকিস্তান
তবে নামিবিয়ার বিরুদ্ধে বাবরকে প্রথম একাদশে রাখা হয়। তিনি ব্যাট করতে না নামলেও বড় স্কোর তুলে ফেলে পাকিস্তান। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে মাত্র ৯৭ রানেই অল-আউট হয়ে যায় নামিবিয়া। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জিতে সুপার এইটের টিকিট পেয়ে গিয়েছেন সাহিবজাদা ফারহান, সলমন আলি আঘারা।
রানের ব্যবধানে পুরুষদের T20 বিশ্বকাপে পাকিস্তানের সবথেকে বড় জয়
১) বনাম নামিবিয়া: ১০২ রান, ২০২৬ সাল।
২) বনাম নেদারল্যান্ডস: ৮২ রান, ২০০৯ সাল।
৩) বনাম স্কটল্যান্ড: ৭২ রান, ২০২১ সাল।
T20 বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ১: ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
২) গ্রুপ ২: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


