PoK on boil: তপ্ত পিওকে! পাক ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক Ex পাকিস্তানি এক সৈনিকের, কে সে? কী ঘটছে?

১৭২ দিন ধরে চলছে পাক অধিকৃত কাশ্মীরে উত্তেজনা, বিক্ষোভ। এরই মাঝে শেহজাদের বক্তব্য উঠে এসেছে।

Published on: Nov 29, 2026, 18:31:55 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত কয়েক মাস ধরে উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)। সেখানে সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই বড় আকার নিচ্ছে। এরই মধ্যে পিওকে-র বিক্ষোভে গর্জে উঠে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে আওয়ামি অ্যাকশন কমিটি (এএসি)। অন্যদিকে, বিক্ষোভের আগুন নেভাতে হিমশিন খাচ্ছে শেহবাজ সরকার। এমন এক পরিস্থিতিতে পিওকে-তে এএসি-র সঙ্গে মধ্যস্থতার আলোচনায় বসছে জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের সদস্যরা। প্রসঙ্গত, এই পিওকে-তে জইশের বহু জঙ্গি-লঞ্চপ্যাড রয়েছে। ফলত, পিওকে তপ্ত হলে তাদের স্বার্থে আঘাত লাগছে। অন্যদিকে, পিওকের এমন এক অস্থির অবস্থায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেই সশস্ত্র বিদ্রোহের ঘোষণা করেছে এক প্রাক্তন পাকিস্তানি সৈনিক। নাম শেহজাদ খান।

তপ্ত পিওকে! পাক ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক Ex পাকিস্তানি এক সৈনিকের, কে সে? কী ঘটছে?
তপ্ত পিওকে! পাক ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক Ex পাকিস্তানি এক সৈনিকের, কে সে? কী ঘটছে?

শেহজাদ খান… এককালের পদকপ্রাপ্ত সেনা, পরে জঙ্গি, এরপর বিদ্রোহী?

পাকিস্তানের প্রতিরক্ষা ইউনিটের এককালের হাবিলদার ছিল শেহজাদ খান। যে গাজি শেহজাদ নামেও পরিচিত।এবার এই শেহজাদই ঘোষণা করেছে, তার সংগঠন জানবাজ ফোর্স, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, সাধারণ নাগরিকের ওপর সেনার অত্যাচার থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে ময়দানে নামবে। এরই সঙ্গে শেহজাদ সশস্ত্র বিদ্রোহের ঘোষণা করেছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে।

১৭২ দিন ধরে চলছে পাক অধিকৃত কাশ্মীরে উত্তেজনা, বিক্ষোভ। এরই মাঝে শেহজাদের বক্তব্য উঠে এসেছে। শাহজাদের অতীত কর্মকাণ্ডে সন্ত্রাসী সংগঠন এবং পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে ব্যাপক যোগসূত্র রয়েছে। ২০০০ সালে সে তৎকালীন পাক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জেনারেল মোশাররফের কাছ থেকে পাকিস্তানের পঞ্চম সর্বোচ্চ সামরিক সম্মান ইমতিয়াজি সনদ লাভ করে। ২০০১ সালে শেহজাদ সেনাবাহিনী ছেড়ে লস্কর-ই-তৈবাতে যোগ দেয় এবং পরবর্তীতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির পরিচালনা করতে শুরু করে। ফলত, পিওকে তার পোক্ত জমি!

২০০৭ সালে তিনি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করে এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। মুক্তি পেয়ে (পিওকে) ফিরে আসার পর, সে লস্কর-ই-তৈবার (এলইটি) ছায়া সংগঠন জম্মু কাশ্মীর গজনভি ফোর্সে যোগ দেয়। এলইটি-র রাজনৈতিক ফ্রন্ট, জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্ট (জেকেইউএম)-এর টিকিটে পালানদ্রি থেকে পিওকে বিধানসভা নির্বাচনে লড়েও হেরে যায়। ২০২৩ সালে শাহজাদ তেহরিক-ই-তাওয়াসুফের জম্মু কাশ্মীর এবং এর সশস্ত্র শাখা জানবাজ ফোর্স প্রতিষ্ঠা করে। ২০২৪ সালে পিওকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর শাহজাদ মে মাসে রাওয়ালকোট জেল থেকে পালিয়ে যায়। অনেকেরই দাবি, শেহবাজের এই জেল পালানোর ঘটনা পাকিস্তানি আইএসআই-র সাজানো একটি দিক। শেহজাদ পালানোর পরই পিওকের রাওয়ালকোটের দুই ভাই রহস্যজনকভাবে নিহত হয়। অনেকের দাবি, আইএসআই-র নির্দেশে শেহজাদের যোগসূত্রে এই খুন হয়েছিল।

রিপোর্ট বলছে, আইএসআই তিন ধাপের একটি কৌশল অনুসরণ করছে, যার মধ্যে রয়েছে সশস্ত্র হুমকি প্রদান, পাকিস্তানপন্থী গোষ্ঠীগুলোর মাধ্যমে মধ্যস্থতা এবং নিরাপত্তা অভিযানের প্রস্তুতি। এই কথিত পরিকল্পনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন অভিযোগ উঠেছে যে ৭ জুন থেকে পাকিস্তানি রেঞ্জার্স গুলিবর্ষণের ঘটনায় ১৫৮ জন নাগরিককে হত্যা করেছে। এই অবস্থায় শেহজাদকে ঘিরে রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। উদ্বেগ দেখা দিয়েছে যে, দীর্ঘস্থায়ী এই নাগরিক আন্দোলন একটি বড় ধরনের নিরাপত্তা অভিযানের সম্মুখীন হতে পারে।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।