Rafale in Op Sindoor:ভারতের রাফাল নিয়ে পাকিস্তানের মিথ্যার বেলুনের হাওয়া বেরিয়ে গেল! IAFর নথিতে ৩৬ বিমানই…
অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল নিয়ে পাকিস্তান যে দাবি করেছিল, তা কার্যত নস্যাৎ করছে বায়ুসেনার সদ্য উঠে আসা নথি!
পহেলগাঁও হানার পাল্টা সংহারে গত বছর মে মাসে পাকিস্তানের একের পর এক জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সংহারের রাতে পাকিস্তানের আকাশসীমায় দাপট দেখায় ভারতের একের পর রাফালে। এরপর পাকিস্তান দাবি করে তারা একের পর এক ভারতের রাফাল নাকি ধ্বংস করেছে! ইসলামাবাদের এই মিথ্যাচারের পর্দাফাঁস হল এবার ভারতীয় বায়ুসেনার এক নথির জেরে।

গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার একাধিক রাফাল তারা ধ্বংস করেছে বলে, দাবিতে মত্ত ছিল পাকিস্তান। পাকিস্তানের সেই দাবির রেশ ছড়ায় ক্রিকেট মাঠেও! ক্রিকেটে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটার হারিস রউফকে দেখা যায়, মাঠের মধ্যে রাফাল নিয়ে অঙ্গভঙ্গি করতে, যা নিয়ে বিতর্কও হয়। এবার পাকিস্তানের নাছোড় সেই মিথ্যা দাবির পর্দাফাঁস হল। ভারতের বায়ুসেনায় রয়েছে ৩৬ রাফাল। এই ৩৬ টি রাফালই ফ্রান্স থেকে এসেছিল অপারেশন সিঁদুরের বহু আগে। সদ্য বায়ুসেনা, এই ৩৬ রাফাল বিমানবহরের ব্রিজ সাপোর্টের বিষয়ে উদ্যোগী। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচ মাস মেয়াদী একটি ‘ব্রিজ সাপোর্ট প্যাকেজ’ বা অন্তর্বর্তীকালীন সহায়তা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এমনই বার্তা রয়েছে বায়ুসেনার ‘এয়ার হেডকোয়ার্টার্স রিকোয়েস্ট ফর প্রোপোজাল’-এ। উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত সরকারি-পর্যায়ের চুক্তির আওতায় ভারত ঠিক সমসংখ্যক বিমানই সংগ্রহ করেছিল, যা এসেছিল ফ্রান্স থেকে।
এই নথির মাধ্যমে ২০২৬ সালের সেপ্টেম্বরের পরেও বিমানবহরটি সচল রাখার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ, লজিস্টিকস এবং কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। এতে পাঁচ মাসব্যাপী সহায়তা-মেয়াদে আনুমানিক ২,২৫০ ঘণ্টা উড়ানের পরিকল্পনার কথা রয়েছে।
ফলত, পাকিস্তান যে দাবি করে আসছিল, যে তারা ভারতের একাধিক রাফালে ধ্বংস করে দিয়েছে, তা যে কতবড় মিথ্যাচার, তা ফের একবার বায়ুসেনার নথি প্রমাণ করে দিল। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের ওই দাবি ঘিরে, সেই সময় বায়ুসেনা প্রধান এপি সিং বলেছিলেন,' তাদের (পাকিস্তান) আখ্যান হল মনোহর কাহিনী। তারা খুশি থাকুক, কারণ নিজেদের সম্মান বাঁচাতে তো তাদেরও দর্শকদের কিছু একটা দেখাতে হবে।' এরপর সদ্য সামনে এল ভারতের ৩৬ রাফাল যুক্ত বিমানবহর ঘিরে নথির তথ্য।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


