Pak on India Canada Pact: ভারত-কানাডার এক বিশেষ চুক্তি ঘুম উড়িয়ে দিয়েছে পাকিস্তানের! ইসলামাবাদ বলছে, 'উদ্বেগের..'
ভারত, কানাডা ইউরেনিয়াম চুক্তি কেন ঘুম কেড়েছে পাকিস্তানের?
সদ্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বারতের সফরে এসেছিলেন। সেই সময় কানাডা ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যে চুক্তি অনুযায়ী ভারতকে, কানাডা ইউরেনিয়াম সরবরাহ করে ভারতের অসামরিক নিউক্লিয়ার রি অ্যাক্টারের ক্ষেত্রে সাহায্য করবে। এই ইউরেনিয়ামের চুক্তিই পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। আজ ইসলামাবাদের তরফে এই চুক্তি নিয়ে মুখ খোলেন সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি।
পাকিস্তানের তরফে একটি বিবৃতিতে একাধিক অনুমান প্রকাশ করা হয়েছে। ভারত-কানাডার ইউরেনিয়াম নিয়ে এই চুক্তিতে গভীর 'উদ্বেগ' প্রকাশ করে ইসলামাবাদের বার্তা, যে নিশ্চিত বহিরাগত ইউরেনিয়াম সরবরাহ ভারতকে সামরিক উদ্দেশ্যে অভ্যন্তরীণ মজুদ ব্যবহার করার সুযোগ করে দিতে পারে, যা সম্ভাব্যভাবে বিভাজন পদার্থের(বিচ্ছিন্ন করে দেওয়া যায় এমন কিছুর উপযোগী) মজুদ সম্প্রসারণ করতে পারে এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এই চুক্তি নিয়ে পাকিস্তানের চিন্তার শেষ নেই! তারা, ভারতের ১৯৭৪ সালের পারমাণবিক পরীক্ষার কথা উল্লেখ করে বলেছে যে পরীক্ষায় ব্যবহৃত প্লুটোনিয়াম শান্তিপূর্ণ উদ্দেশ্যে কানাডার সরবরাহকৃত একটি চুল্লি থেকে এসেছিল, যা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ তৈরির দিকে পরিচালিত করে।
সোজা কথায়, পাকিস্তানের ভয়, ভারত যদি ইউরেনিয়ামের ভাণ্ডার বাড়িয়ে নেয়, তাহলে তা সামরিক কাজে ব্যবহার করতে পারে। তাতে ভারতের ‘পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বৃদ্ধি হতে পারে’, আশঙ্কায় ভুগছে পাকিস্তান। এর আগে ভারত ও কানাডার মধ্যে ইউরেনিয়াম নিয়ে বিশেষ একটি চুক্তি হয়। চুক্তির অধীনে, কানাডার ক্যামেকো কর্পোরেশন ২০২৭ থেকে ২০৩৫ সালের মধ্যে ভারতের পারমাণবিক শক্তি বিভাগকে প্রায় ২ কোটি ২০ লক্ষ পাউন্ড (১১,০০০ টন) ইউরেনিয়াম আকরিক ঘনীভূত অবস্থায় সরবরাহ করবে। এই জ্বালানি ভারতের অসামরিক পারমাণবিক চুল্লিগুলিকে (রিঅ্যাক্টারগুলিকে) সমর্থন করবে এবং ২০৩১ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২ গিগাওয়াটে উন্নীত করতে সহায়তা করবে। চুক্তি অনুযায়ী, ছোট মডুলার চুল্লি এবং উন্নত পারমাণবিক প্রযুক্তি নিয়ে কাজ করবে দুই দেশ।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper











