Pakistan US: ট্রাম্প-পুত্রদের সঙ্গে জড়িত ড্রোন নির্মাতা সংস্থার সাথে ইরানের প্রতিবেশী পাকিস্তানের চুক্তি! আসরে মুনির

প্রশ্ন উঠছে, এই চুক্তির সময়কাল নিয়ে। ঠিক যখন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে, তখনই ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে এমন এক চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন সংস্থা।

Published on: Sep 17, 2026, 16:56:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের সঙ্গে ইরানের ৯০৯ কিলোমিটার দীর্ঘ এক সীমান্ত রয়েছে। ইরান লাগোয়া পাকিস্তানের বালোচিস্তান ইতিমধ্যেই তেতে রয়েছে বিদ্রোহের আগুনে। এরই মাঝে ইরানের সঙ্গে আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রতিবেশী পাকিস্তান, আমেরিকার এক ড্রোন নির্মাতা ও প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা পাওয়ারাস-র সঙ্গে স্বাক্ষর করেছে মৌ চুক্তি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পাওয়ারাস-র সহ প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ।

ট্রাম্প-পুত্রদের সঙ্গে জড়িত ড্রোন নির্মাতা সংস্থার সাথে পাকের চুক্তি!আসরে মুনির(Photo by SAUL LOEB and Fabrice Coffrini / various sources / AFP) (AFP)
ট্রাম্প-পুত্রদের সঙ্গে জড়িত ড্রোন নির্মাতা সংস্থার সাথে পাকের চুক্তি!আসরে মুনির(Photo by SAUL LOEB and Fabrice Coffrini / various sources / AFP) (AFP)

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ড্রোন সংক্রান্ত এক অর্ডার ওই মার্কিন সংস্থাকে দিয়েছে পাকিস্তান। তবে কতগুলি ড্রোনের অর্ডার গিয়েছে বা কত খরচ হয়েছে তাতে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি সংস্থা। সংস্থার তরফে ভেলিকোভিচ বলছেন, যে চুক্তিটি মনুষ্যবিহীন আকাশযান ব্যবস্থার (unmanned aerial systems) আওতাভুক্ত। এছাড়া গোপনীয়তার কারণ দেখিয়ে তিনি এই অর্ডারের আর্থিক মূল্য প্রকাশ করতেও চাননি।

প্রশ্ন উঠছে, এই চুক্তির সময়কাল নিয়ে। ঠিক যখন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে, তখনই ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে এমন এক চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন সংস্থা।এদিকে,ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে টার্গেট করে এক পোস্টার ইরানের রাস্তায় দেখা যায়। বেশ কিছু রিপোর্টেও এই সংক্রান্ত খবর উঠে আসে। অন্যদিকে, ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের অংশীদারিত্ব থাকা সংস্থা অউরাস-র সঙ্গে মার্কিন ড্রেন নির্মাতা সংস্থা পাওয়েরাস খুব শিগগিরই বাণিজ্যিকভাবে একাত্ম হতে চলেছে বলে খবর। দুই সংস্থা বাণিজ্যিকভাবে একীভূত হতে চলেছে। সেই সংক্রান্ত আনুষ্ঠানিকতা আসন্ন অক্টোবর মাসেই হতে পারে বলেও খবর। আর এই পাওয়ারাস সংস্থার সঙ্গে পাকিস্তানের চুক্তি বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট বলছে, মার্কিন নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, ট্রাম্পের দুই ছেলে ‘আমেরিকান ভেঞ্চারস’ নামক একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে অরিয়াস-এ অংশীদারিত্বের মালিক। নিয়ন্ত্রক সংস্থার নথি থেকে আরও জানা যায় যে, একীভূতকরণের পর আমেরিকান ভেঞ্চারস সম্মিলিত কোম্পানিটিতে ৯.৯% লাভজনক মালিকানা অংশীদারিত্বের অধিকারী হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ইতিমধ্যেই পাকিস্তানের সেনার সর্বেসর্বা তথা সেদেশের ক্ষমতার অলিন্দে থাকা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পাওয়েরাস সংস্থার প্রতিনিধিদের সদ্য সাক্ষাৎ হয়। পাওয়ারাস (Powerus)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফক্স বলেছেন যে, পাকিস্তানের বেসরকারি প্রতিরক্ষা খাতটি ‘উদীয়মান হলেও এখনও পরিপক্ব হয়ে ওঠেনি,’ যার ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কোম্পানির প্রবৃদ্ধির সাথে ট্রাম্পের পুত্রদের যুক্ত থাকার যে গুঞ্জন রয়েছে, ফক্স তা নাকচ করে দিয়ে বলেন যে চুক্তিগুলো যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছে এবং কোম্পানির ‘ব্যবসায়িক দিকটিতে’ ট্রাম্প পুত্রদের কোনও সংযুক্তি ছিলনা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More