Pakistan Taliban: আফগান মাটি ব্যবহার করে পাকে হানা? ইসলামাবাদের যুক্তি ওড়াল TTP! ভারত-যোগের অভিযোগও নস্যাৎ

পাকিস্তানে সদ্য কোহাত ও হাঙ্গু এলাকায় বেশ কিছু হামলার ঘটনা ঘটে। এদিকে, মুফতি গাফরান, টিটিপির সিনিয়র সদস্য। এক সদ্য সাক্ষাৎকারে তিনি পশতো ভাষায় পাকিস্তান নিয়ে মুখ খুলেছেন। 

Published on: Sep 21, 2026, 18:38:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য পাকিস্তানের কোহাতে এক গাড়ি বোঝাই বিস্ফোরকের জেরে বড়সড় বিস্ফোরণ হয় কোহাত পুলিশ স্টেশনের এলাকায়। ধর্মীয় স্থলের কাছে এই বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায় খাইবার পাখতুনখোয়া এলাকার কোহাত পুলিশ স্টেশন চত্বরে। এই খাইবার পাখতুনখোয়া মূলত, আফগানিস্তানের সীমান্তের কাছে। এরপরই পাকিস্তান এদিন আফগানিস্তানে ব্যাপক এয়ারস্ট্রাইক চালিয়েছে। ইসলামাবাদের যুক্তি, উগ্রপন্থী গোষ্ঠীগুলি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। ইসলামাবাদের সেই যুক্তি খণ্ডন করে দিয়েছে পাকিস্তানি তালিবান বা টিটিপি।

আফগান মাটি ব্যবহার করে পাকে হানা? ইসলামাবাদের যুক্তি ফুৎকারে ওড়াল TTP! ভারত…. (Photo by Aimal ZAHIR / AFP) (AFP)
আফগান মাটি ব্যবহার করে পাকে হানা? ইসলামাবাদের যুক্তি ফুৎকারে ওড়াল TTP! ভারত…. (Photo by Aimal ZAHIR / AFP) (AFP)

মুফতি গাফরান, টিটিপির সিনিয়র সদস্য। এক সদ্য সাক্ষাৎকারে তিনি পশতো ভাষায় পাকিস্তান নিয়ে মুখ খুলেছেন। এনডিটিভির এক রিপোর্ট বলছে, মুফতি গাফরান বলেন, টিটিপি যোদ্ধারা হামলা চালানোর জন্য আফগানিস্তান থেকে সীমান্ত পার হচ্ছিল, এর ‘সুনির্দিষ্ট প্রমাণ’ দিতে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। তাঁর যুক্তি, গোষ্ঠীটি পাকিস্তানের অন্তত ৩৯টি জেলা জুড়ে তাদের সাংগঠনিক কাঠামো বজায় রেখেছে, যার মধ্যে কেবল সীমিত সংখ্যক কাঠামো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। গাফরান যুক্তি দেন যে, টিটিপি যেসব এলাকায় তাদের কার্যক্রম চালানোর দাবি করে, তার মধ্যে পাঞ্জাব, সিন্ধু, বালোচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশসহ অনেক এলাকাই সীমান্ত থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত। হাঙ্গুতে সাম্প্রতিক লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি দাবি করেন যে, টিটিপির অভিযানে পাকিস্তানি সৈন্যরা হতাহত হয়েছে এবং তিনি জোর দিয়ে বলেন যে, এলাকাটি আফগানিস্তানের সংলগ্ন নয়। তাঁর প্রশ্ন, পাকিস্তানের আফগান সীমান্তে ল্যান্ডমাইন, আলো, কড়া নজরদারির মধ্যে কীভাবে অনুপ্রবেশ ঘটতে পারে, তা নিয়ে।

এদিকে, পাকিস্তানে এমন বিস্ফোরণের পর পরই বহু সময়ই তারা ভারত-যোগের অভিযোগ তুলে আঙুল তুলেছে। সেই অভিযোগও খণ্ডন করেছে পাকিস্তানি তালিবান।গাফরান ওই অভিযোগটিও অস্বীকার করেছেন যেখানে দাবি করা হয়, ভারত টিটিপিকে সমর্থন করে। তিনি এই ধরনের অভিযোগকে ,পাকিস্তানের দীর্ঘদিনের বয়ানের অংশ বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, দলটির অভিযান স্বাধীনভাবে অর্থায়ন ও সংগঠিত হয়েছে। তিনি বলেন, পাকিস্তানি সামরিক অভিযান আরও তীব্র হলে টিটিপি তাদের কার্যকলাপ আরও প্রসারিত করতে পারে।

এদিকে, পাকিস্তানের কোহাত ও হাঙ্গু এলাকায় হামলার পর পাকিস্তান পাল্টা আফগানিস্তানে হামলা চালায়। সেখানে তারা হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে নিকেশ করেছে বলে জানায়। পাকিস্তানের তথ্য মন্ত্রক বলেছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ফিতনা আল খাওয়ারিজ এবং এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী শিবির ও গোপন আস্তানাগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে ও সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More