...
...
Next Story

ইমরানকে নিয়ে সাংবাদিকের দাবি প্রসঙ্গে মুখ খুলল পাকিস্তানি সেনা!

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর ইমরান খানের মৃত্যুর বিষয়ে ওঠা দাবিগুলোকে সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

Published on: Aug 12, 2026, 21:20:24 IST
Advertisement

আমেরিকা নিবাসী এক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সইদ খান তাঁর দুটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছিলেন, যে ইমরান খান কি আর আমাদের মধ্যে রয়েছেন? অপর পোস্টে তিনি লেখেন, ১১ আগস্টের পর ইমরান খানের কী ঘটে! এই দুই পোস্ট ঘিরে এদিন, প্রশ্ন উঠতে থাকে যে, আদৌ কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত রয়েছেন! সেই প্রশ্ন, জল্পনা নিয়ে মুখ খুল পাকিস্তানি সেনা।

ইমরান খান (REUTERS)
ইমরান খান (REUTERS)

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর ইমরান খানের মৃত্যুর বিষয়ে ওঠা দাবিগুলোকে সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত খান বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে, সেনাবাহিনীর সদর দপ্তর সরাসরি ইমরান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও, তারা সেনাবাহিনীর অভ্যন্তরে বিরাজমান উদ্বেগের বিষয়টি নিয়ে কথা বলেছে। ওয়াজাহাতের দাবি ছিল, পাকিস্তানি সেনার তরফের এক সূত্র মারফৎ তিনি জানতে পারেন ইমরান খান সম্ভবত আর তাঁদের সঙ্গে নেই, যদিও তা তিনি নিশ্চিত করতে পারেননি। এরপরই ওয়াজাহাতের দাবি খণ্ডন করে পাকিস্তানি সেনা।

বালোচিস্তানে সংঘাত!

এদিকে, বালোচিস্তানে বালোচ বিদ্রোহীদের কড়া হামলার মুখে পড়ছে পাকিস্তানি সেনা। নিউজ ১৮র খবর অনুসারে, বালোচিস্তানের কোয়েট্টায় এক পাকিস্তানি গুপ্তচরকে হত্যা করেছে বালোচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ। এদিকে, আরও এক প্রতিবেদন দাবি করছে, বালোচ বিদ্রোহীদের ওপর জোরদার হামলা চালিয়েছে পাকিস্তান। শীর্ষস্থানীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, সোরাব ও গওয়াদার এবং এর আশপাশের এলাকায় চালানো বিমান হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হতাহতের সংখ্যার বিষয়ে নিরপেক্ষভাবে তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks