Naseem Shah in Controversy:পাকিস্তানের PMর ৫২ বছর বয়সী ভাইঝিকে নিয়ে ২৩র ক্রিকেটারের বিতর্কিত পোস্ট! অ্যাকশনে নকভির PCB
৫২ বছরের মারিয়াম নওয়াজ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাইঝি।
পাকিস্তানে টি২০ লিগ পিএসএল শুরু হতেই বিতর্কের ঘনঘটা ছেয়ে গেল! এবার খবরে পাকিস্তানের ২৩ বছর বয়সী ক্রিকেটার নাসিম শাহ। চলতি বছরের পিএসএল-এ নাসিমকে রাওয়ালপিন্ডি পিন্ডিজ শীর্ষক লিগের টিম দলে রাখে। আর সেই টিমের এক ম্যাচে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মাঠে পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের মুখ্যমন্ত্রী তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাইঝি মারিয়াম নওয়াজ পৌঁছেছিলেন। আর মারিয়ামকে নিয়ে নাসিমের অ্যাকাউন্ট থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট সেকশনে একটি পোস্ট আসে। এরপরই তুঙ্গে বিতর্ক। কমেন্টে কী লিখেছিলেন নাসিম?

গোটা বিতর্কে যাওয়ার আগে তার প্রেক্ষাপটটা বলে নেওয়া যাক। ইরান যুদ্ধের জেরে পাকিস্তানের জ্বালানির ভাঁড়ারে টান পড়েছে। তার জন্য পিএসএল আপাতত দর্শকশূন্য গ্যালারিতে খেলা হচ্ছে। এবার আসা যাক মূল ঘটনায়। গ্যালারি দর্শকশূন্য হলেও, পিএসএল-র শুরুর ম্যাচে মারিয়াম নওয়াজকে দেখা যায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বহু গণ্যমান্য কর্তার সঙ্গে গদ্দাফি স্টেডিয়ামে প্রবেশ করতে। মারিয়ামের সঙ্গে ছিল বহু গাড়ি বিশিষ্ট বড় কনভয়। ৫২ বছরের মারিয়াম নওয়াজ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাইঝি। এদিকে, মাঠে পিএসএলর টিম লাহোর কলন্দর, হায়দরাবাদ কিংগসম্যানের ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় মারিয়ামকে। এদিকে, মারিয়ামের মাঠে আসার ছবি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পোস্টে আসে। সেখানেই কমেন্ট সেকশনে ২৩ বছর বয়সী নাসিম শাহের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেখা যায়। সেখানে লেখা হয়, ‘কেন ওঁকে রানির মতো করে সকলে আচরণ করছেন?’ নাসিমের অ্যাকাউন্ট থেকে এই পোস্ট আসার পরই তা ডিলিট হতে দেখা যায়। নাসিম জানান, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার জেরেই এই ঘটনা। তবে পাক বোর্ডের প্রধান নকভি তেলেবেগুনে রেগে গিয়েছেন ঘটনায়! ২৪ ঘণ্টা পর বোর্ড একটি বিবৃতি জারি করে জানায় যে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী এবং বোর্ডের গণমাধ্যম নীতিমালা উভয়ই লঙ্ঘন করেছেন। এরপর নসিমের ক্ষেত্রে পাকিস্তানি বোর্ড কী পদক্ষেপ করে, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


