Terrorist Encounter: ডোডা-কিশতোয়ারের ‘ত্রাস’ সইফুল্লা সহ ৩ জঙ্গি নিকেশ সেনা এনকাউন্টারে! কে সইফুল্লা?
কিশতোয়ারে এনকাউন্টারে নিকেশ সইফুল্লা। চলেছে রুদ্ধশ্বাস এনকাউন্টার।
‘অপারেশন ত্রাশি-১’র হাত ধরে এদিন জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে এক অভিযান চালিয়ে দুই কুখ্যাত জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, ভারতীয় সেনা, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথ অভিযানে এই কুখ্যাত জঙ্গিদের নিকেশ করা হয়েছে। এই জঙ্গিদের মধ্যে রয়েছে পাকিস্তনি জঙ্গি তথা জইশ এ মহম্মদ কমান্ডার সইফুল্লা। এই সইফুল্লাকে বহুদিন ধরে খুঁজেছে নিরাপত্তা বাহিনী। শেষমেশ একযোগে এই অভিযানে সইফুল্লা সহ ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।

গোয়েন্দা তথ্যের হাত ধরে সইফুল্লা সহ আরও এক জঙ্গির হদিশ পায় বাহিনী। এরপরই অভিযান শুরু হয়। প্রসঙ্গত, ডোডা-কিশতোয়ার বেল্টে বহু দিন ধরে 'ত্রাস' হিসাবে ছিল এই সইফুল্লা। পাকিস্তানি এই জঙ্গি ডোডা-কিশতোয়ার এলাকায় পরপর জঙ্গি হামলা চালানোর নেপথ্যে রয়েছে। সইফুল্লা কিছু বছর আগে, ভূস্বর্গের জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করে। তারপর থেকে ভূস্বর্গের একের পর এক জায়গায় যুবকদের উগ্রপন্থার পথের দিকে টেনে নিয়ে যায়। এই সউফুল্লাকে ধরতে বহুদিন ধরে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। বহুবার ফোর্সের চোখে ধুলো দিয়ে সে পালিয়েছে। জানা গিয়েছে, এই সইফুল্লারা পাহাড়ের কোলে একটি মাটির বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সেদিকে ফোর্স এগোতেই সেখান থেকে গুলি ধেয়ে আসে। তারপরই দুই পক্ষের গুলির যুদ্ধ শুরু হয়।
জানা গিয়েছে, সইফুল্লা সহ আরও এক জঙ্গি যারা আজ রবিবার নিকেশ হয়েছে, তারা দুজনেই জইশের পুরনো সদস্য। এদিন, সকালে চাতরু বেল্টের পাসেরকুটের সাধারণ এলাকায় ‘ত্রাশি-১’ অভিযানের সময় কিশতওয়ার জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে তাদের হত্যা করা হয়, এবং দুটি একে-৪৭ রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। ‘হোয়াইট নাইট কর্পস’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জম্মু-কাশ্মীর পুলিশ, আইবি (গোয়েন্দা ব্যুরো) এবং নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কিশতওয়ার অঞ্চলে অপারেশন ত্রাশি-১ এর অধীনে একটি ইচ্ছাকৃত যৌথ অভিযান শুরু করা হয়েছিল যাতে এলাকায় তৎপর সন্ত্রাসীদের খুঁজে বের করা যায় এবং তাদের নির্মূল করা যায়। পূর্বে সফল যোগাযোগ স্থাপনের পর, সিআইএফ (কাউন্টার-ইন্টেলিজেন্স ফোর্স) ডেল্টার সৈন্যরা, পুলিশ এবং সিআরপিএফের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে, আজ সকাল ১১ টার দিকে চ্যালেঞ্জিং ভূখণ্ডে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুনরায় অভিযান চালায়।’
সেনাবাহিনী জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী কৌশলগত নির্ভুলতা, নিরবচ্ছিন্ন সমন্বয় এবং দৃঢ় আগ্রাসন প্রদর্শন করেছে এবং সংঘর্ষস্থলে আধিপত্য বিস্তার করেছে যেখানে দুই সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


