PAN card application new rules: প্যান কার্ডের আবেদনে এবার ৪ নতুন ফর্ম! আপনার জন্য কোনটি দরকারি, দেখে নিন
প্যানকার্ডের আবেদনের জন্য যে নতুন ৪ ফর্ম এসেছে, তার বিভিন্ন দিক দেখে নিন।
প্যান কার্ড আবেদনে এবার কেন্দ্রের তরফে এসেছে নতুন নিয়ম। ১ এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ডের আবেদনের নিয়মে রদবদল এসেছে। এবার প্যান কার্ডের নতুন চারটি ফর্ম এসেছে। প্যান কার্ড তৈরির জন্য পুরনো ফর্মের জায়গায় যে নতুন ৪ টি ফর্ম এসেছে, সেগুলি হল, ৯৩, ৯৪,৯৫,৯৬। কোন ফর্ম কাদের জন্য, তা দেখে নিন।

আপনি কি নতুন প্যান কার্ড তৈরি করার কথা ভাবছেন! তাহলে নতুন নিয়মে আসা, প্যান কার্ডের আবেদনের জন্য ৪ টি ফর্মের মধ্যে কোনটি কাদের জন্য তা দেখে নিন। রইল প্যানের ৪ টি কার্ডের গুরুত্ব।
প্যান কার্ড আবেদনের ফর্ম ৯৩ ভারতের নাগরিকদের জন্য। ফর্ম ৯৪ হল, ভারতের রেজিস্টার্ড সংস্থা বা কম্পানিগুলির জন্য। ফর্ম ৯৫ হল বিদেশি নাগরিক, বা অনাবাসী ভারতীয়দের জন্য, যাঁরা ভারতে থাকতে চান। আর ফর্ম ৯৬ হল বিদেশে রেজিস্টার্ড সংস্থা বা কোম্পানির জন্য।
আগে প্যান কার্ডের জন্য দুটি ফর্ম নেওয়া হত, একটি হল ৪৯ এ, অপরটি হল ৪৯ এএ। এতে বিভিন্ন রকমের ক্যাটেগোরি সম্পর্কে খোঁজ নেওয়া হত একটাই ফর্মে। এখন ৪ টি নতুন ফর্ম দিয়ে সরকার তাতে ৪ ধরনের ভিন্ন ভিন্ন ক্যাটেগোরির সম্পর্কে জানতে চেয়েছে। ফলত, ফর্ম ফিল আপ করা সুবিধা জনক হবে।
এখন এই ফর্ম শুধু জরুরি খোঁজই নেবে। অর্থাৎ এক ব্যক্তি বা অস্তিত্ব সম্পর্কে যতটুকু দরকার, ততটুকুই খোঁজ নেবে প্যানের আবেদন। মোবাইল নম্বর ও ইমেল- ঘিরে তথ্য আবশ্যক হয়ে গিয়েছে। ফোটোর সাইজ আগের থেকে বেড়ে গিয়েছে। এতে পরিচিতি যাতে স্পষ্ট হয়, তার কথা ভাবা হয়েছে। এছাড়াও অদরকারি কলম হঠিয়ে দেওয়া হয়েছে।
প্যান কার্ডের আবেদনে এবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য কিছু নিয়ম লাগু হচ্ছে। মায়ের নাম জানানো আবশ্যিক হয়েছে। ব্যক্তি কোথায় থাকেন, সেই ঠিকানা এবার প্যানের আবেদনে দিতে হবে। অফিসের ঠিকানা এতে যদি দেওয়া হয়, তাহলে বাড়তি কিছু নথি সঙ্গে দিতে হবে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


