Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ, আগুন ধরানো হল ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে! পড়ল পেট্রোল বোমা
রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট নাগাদ মাগুরার কেশবমোড় এলাকায় অবস্থিত শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। ক্রিকেটার হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চলল হামলা।
বাংলাদেশে ফের চাঞ্চল্য। নয়া দিল্লিতে আয়োজিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার মুখে পড়ল বাংলাদেশের ক্রিকেট তারকা তথা আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসান-এর (Shakib Al Hasan) মাগুরার পৈতৃক বাড়ি। বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি লোহার গেটে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে বাংলাদেশের মাগুরা শহরে শাকিবের পৈতৃক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট নাগাদ মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত শাকিব আল হাসানের পৈতৃক বাসভবনে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল বোমা ছোড়া হয়।
ঘটনার পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করে এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। সেটিকে ‘পরিকল্পিত আক্রমণ’ ও ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে হিংসাত্মক প্রচার’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
জানানো হয়, ‘বাংলাদেশের বিশ্বখ্যাত ক্রিকেট আইকন শাকিব আল হাসানের বাসভবনে এক নারকীয় পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে, যখন তিনি শ্রদ্ধেয় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। এটি আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার শাস্তি। নতুন ফ্যাসিবাদের কালো ছায়া গ্রাস করছে বাংলাদেশকে।’ এই হামলার খবরটি সম্পর্কে বাংলাদেশ সরকারের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার সময় শাকিব ছিলেন শ্রীলঙ্কায়। সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে অংশ নেওয়ার পর সাজঘরে এবং পরে টিম বাসে থেকেই হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন সাবিক। তিনি দেখিয়ে দেন, আর যাই হোক তিনি নিজের দলরে প্রতি বেইমান নন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কী বললেন শেখ হাসিনা?
নতুন দিল্লির 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া' (FCC)-তে আয়োজিত এই দূরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন:
শেখ হাসিনা বলেন, ২০২৪ সালে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হলেও তিনি কখনোই দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হননি।
ছাত্র আন্দোলন নিয়ে অভিযোগ: জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। ওঁর সরকার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও একটি সুসংগঠিত গোষ্ঠী ছাত্রদের যৌক্তিক দাবিকে নিজেদের স্বার্থে সহিংস রাজনৈতিক হাতিয়ারে রূপান্তর করে।
বাংলাদেশে ঠিক কবে নাগাদ ফিরবেন— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উপযুক্ত সময় এলেই তিনি ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


