Petrol Price Trivial Info: আপনি কি জানেন, ভারতে একটি শিঙাড়ার দামে অন্য এক দেশে প্রায় ৬.৫ লিটার পেট্রোল কেনা যায়!
বর্তমানে ভারতের বিভিন্ন শহরে এক একটি শিঙাড়ার গড় দাম প্রায় ১৫ টাকা। অথচ লিবিয়ায় এক লিটার পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ২ টাকা ২৫ পয়সা। অর্থাৎ, ভারতের একটি শিঙাড়ার দামে সেখানে প্রায় ৬.৫ লিটার পেট্রোল কেনা সম্ভব। বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোলের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে লিবিয়া।
বিশ্বের অনেক দেশে জ্বালানির দাম সাধারণ মানুষের কাছে বড় বোঝা হয়ে দাঁড়ালেও এমন কিছু দেশ রয়েছে, যেখানে এক লিটার পেট্রোলের দাম ভারতের একটি সমোসার থেকেও কম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও লিবিয়া, ইরান ও ভেনেজুয়েলার মতো কয়েকটি দেশে এখনও অত্যন্ত কম দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে।

বর্তমানে ভারতের বিভিন্ন শহরে এক একটি শিঙাড়ার গড় দাম প্রায় ১৫ টাকা। অথচ লিবিয়ায় এক লিটার পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ২ টাকা ২৫ পয়সা। অর্থাৎ, ভারতের একটি শিঙাড়ার দামে সেখানে প্রায় সাড়ে ৬ লিটার পেট্রোল কেনা সম্ভব। বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোলের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে লিবিয়া।
ইরান-আমেরিকার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের দিকে এগোচ্ছে। এর প্রভাব ইতিমধ্যেই পাকিস্তান-সহ একাধিক দেশে পড়তে শুরু করেছে। অনেক দেশেই পেট্রোলের দাম আবার বাড়ছে। বিশ্বজুড়ে গড় পেট্রোলের দামও বেড়ে লিটার প্রতি প্রায় ১৪১ টাকায় পৌঁছেছে।
তবে এই পরিস্থিতিতেও বিশ্বের তিনটি দেশে পেট্রোলের দাম ৪ টাকারও কম। লিবিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। সেখানে এক লিটার পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২ টাকা ২৭ পয়সা। তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা, যেখানে এক লিটার পেট্রোলের দাম মাত্র ৩ টাকা ৩৬ পয়সা। এই তিনটি দেশই বিশ্বের বড় অপরিশোধিত তেল উৎপাদক দেশ হওয়ায় সরকার ভর্তুকির মাধ্যমে সাধারণ মানুষকে কম দামে জ্বালানি সরবরাহ করে।
এছাড়াও আরও কয়েকটি দেশে ৫০ টাকার কমে এক লিটার পেট্রোল পাওয়া যায়। অ্যাঙ্গোলায় পেট্রোলের দাম প্রায় ৩১.৪৩ টাকা, কুয়েতে ৩২.৬০ টাকা এবং আলজেরিয়ায় ৩২.৯২ টাকা। তুর্কমেনিস্তানে এক লিটার পেট্রোলের দাম ৪১.২৭ টাকা। মিশরেও পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম, সেখানে লিটার প্রতি প্রায় ৪৫.৪৯ টাকা। অন্যদিকে কাতার ও সৌদি আরবের মতো তেল উৎপাদক দেশেও পেট্রোলের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি হয় হংকংয়ে। সেখানে এক লিটার পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯০.৫২ টাকা। মালাউইয়ে পেট্রোলের দাম ৩১০.৯৭ টাকা এবং ডেনমার্কে ২৫৭.৮৭ টাকা। এছাড়া ইজরায়েল, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, গ্রিস, নরওয়ে, ফ্রান্স, পর্তুগাল ও ইতালির মতো দেশেও এক লিটার পেট্রোলের দাম ২০০ টাকার বেশি।
ডিজেলের ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। বিশ্বের সবচেয়ে সস্তা ডিজেল পাওয়া যায় ভেনেজুয়েলায়। সেখানে এক লিটার ডিজেলের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৪০ পয়সা। ইরানে এক লিটার ডিজেলের দাম ৫৫ পয়সা এবং লিবিয়ায় ২ টাকা ২৫ পয়সা। অন্যদিকে হংকংয়ে এক লিটার ডিজেলের দাম প্রায় ৪২০ টাকা, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মালাউই, সিঙ্গাপুর, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসেও ডিজেলের দাম অত্যন্ত বেশি।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়লে অনেক দেশেই জ্বালানির দাম বাড়তে পারে। তবে যেসব দেশ নিজেরাই বিপুল পরিমাণ তেল উৎপাদন করে এবং সরকারি ভর্তুকি দেয়, সেখানে সাধারণ মানুষ এখনও তুলনামূলকভাবে অনেক কম দামে পেট্রোল ও ডিজেল কিনতে পারছেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


