Jantar Mantar: বিক্ষোভের জন্য যন্তর মন্তর কি আর উপযুক্ত জায়গা নয়? বিকল্প জায়গার খোঁজে কেন্দ্রকে নোটিস SC-র
Jantar Mantar: সতীশ চাঁদ কৌশিকের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও অন্যান্যদের নোটিশ জারি করেছে।
Jantar Mantar: নয়া দিল্লিতে প্রতিবাদ ও বিক্ষোভের জন্য ঐতিহাসিক যন্তর মন্তর আর উপযুক্ত জায়গা নয়। এমনই যুক্তি দিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) খতিয়ে দেখতে সোমবার সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় বলা হয়েছে, এখানে প্রতিবাদ-বিক্ষোভের ফলে স্থানীয় বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হন এবং জরুরি পরিষেবা ব্যাহত হয়।

সতীশ চাঁদ কৌশিকের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও অন্যান্যদের নোটিশ জারি করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে, যেন তিনি উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা মতামত জেনে নেন। সতীশ চাঁদ কৌশিকের আবেদনটিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য বিকল্প ব্যবস্থার দাবি জানানো হয়েছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত উল্লেখ করেন যে, আবেদনটিতে ওই এলাকায় যাতায়াত ও চলাচলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, 'আবেদনে বলা হয়েছে যে, যাতায়াতের (প্রবেশ ও প্রস্থান) সমস্যার কারণে যন্তর মন্তর এখন আর এ ধরনের বিক্ষোভের জন্য উপযুক্ত স্থান নয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত জরুরি সামগ্রী সরবরাহের বিষয়টিও রয়েছে। আমার মতে এটি গুরুত্বপূর্ণ...অনুগ্রহ করে এ বিষয়ে নির্দেশনা নিন, মিস্টার সলিসিটর। নোটিশ জারি করুন এবং মামলাটি আলাদাভাবে তালিকাভুক্ত করুন।' অন্যদিকে, আবেদনকারীর আইনজীবী একটি প্রস্তাবিত রাজনৈতিক মিছিলের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, 'আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল একটি টাউন হল ডেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আরেকটি ২০ জুলাইয়ের ঘটনা এড়ানো উচিত৷' এই বক্তব্যের জবাবে শীর্ষ আদালত প্রস্তাবিত মিছিল সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। প্রধান বিচারপতি বলেন, 'তারা জানে কীভাবে এটি সামলাতে হয়। যদি তারা না পারে, তবে অব্যবস্থাপনার জন্য আমাদের কাছে আসুক। আমি নিশ্চিত যে তারা এটি সামলে নেবে।' বিষয়টি আলাদাভাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে।
যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলন
দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্তরে সম্প্রতি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ২০ জুলাই সংসদের অভিমুখে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রস্তাবিত বিক্ষোভ মিছিলটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়ে৷ এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতরভাবে আহত হন। আর সেই বিক্ষোভ ঘিরে শোরগেল পড়ে যায় দেশজুড়ে৷ অবশেষে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এবং কেন্দ্র বিক্ষোভকারীদের দাবি পূরণে সম্মত হওয়ার পর, ২৫ জুলাই অভিজিৎ দীপকে এই প্রতিবাদ প্রত্যাহার করে নেন।
E-Paper

