Modi Rule Shaper Speech at Brics 2026: অন্যের ‘দাদাগিরির’ দিন শেষ! পুতিনকে পাশে নিয়ে ট্রাম্পকে Rule Shaper বার্তা মোদীর?

Modi Rule Shaper Speech at Brics 2026: ব্রিকসের মঞ্চ থেকে নাম না করে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়াকে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংরা তখন বসেছিলেন।

Published on: Sep 12, 2026, 16:20:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Modi Rule Shaper Speech at Brics 2026: ব্রিকসের মঞ্চ থেকে ঘুরিয়ে আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার ‘দাদাগিরি’ নিয়ে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানদের সামনেই মোদী বলেন, ‘গ্লোবাল সাউথ যাতে নিয়ম-অনুসরণকারী (Rule Taker) থেকে নিয়ম-নির্ধারক (Rule Shaper) হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করতে হবে আমাদের।’ সেইসঙ্গে তিনি জানান, বর্তমানে বিশ্বের কোনও সংকটের ক্ষেত্রে সামনের সারিতে থাকে 'গ্লোবাল সাউথ'। কিন্তু নিয়ম নির্ধারণের ক্ষেত্রেই সেই 'গ্লোবাল সাউথ'-ই পিছনের সারিতে পড়ে যায় বলে আক্ষেপ প্রকাশ করেন মোদী।

ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে রয়টার্স)
ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে রয়টার্স)

BRICS কারও বিরুদ্ধে কাজ করছে না, বার্তা মোদীর

আর মোদী যে ব্রিকসের মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন, সেই গোষ্ঠীকে কার্যত সহ্য করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার ব্রিকস নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন। সেই আবহে দিল্লি থেকে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়াকে স্পষ্ট বার্তা পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বিশ্বে একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছে ব্রিকস। অন্য কারও বিরুদ্ধে সেই গোষ্ঠী কাজ করছে না বলে মোদী সাফ জানিয়েছেন।

আরও পড়ুন: BRICS Summit: দিল্লির তাবড় বিলাসী হোটেলের কোনগুলিতে পুতিন, শি-রা থাকছেন? ২ নেতার গাড়িও খবরে

'সংকটের সামনে আমরা, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছনে'

তাঁর কথায়, ‘আজ বৈশ্বিক সংকটের সম্মুখসারিতে গ্লোবাল সাউথের (দেশগুলি) থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছনের সারিতে পড়ে থাকে। আমাদের অবশ্যই বিশেষ সুবিধা পাওয়ার পিরামিডকে অংশীদারিত্বের মঞ্চে রূপান্তরিত করতে হবে। সেটা এমন একটি মঞ্চ, যেখানে প্রতিটি দেশের কথা বলার সুযোগ থাকবে, প্রতিটি সদস্যের স্বার্থ থাকবে এবং যে কোনও চেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার উন্নয়ন।’

আরও পড়ুন: Tharoor Vs Chidambaram on BRICS: ব্রিকসে ভারতের সুফল খুঁজে পাননি চিদম্বরম, চোখে আঙুল দিয়ে দেখালেন শশী থারুর

সেই রেশ ধরে মোদী প্রস্তাব দেন যে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারের জন্য যৌথভাবে ১০টি সুপারিশ তৈরি করুক ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। পরবর্তী ব্রিকস সম্মেলনের মধ্যেই সেই সংক্রান্ত রোডম্যাপ তৈরি করে ফেলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। যে ব্রিকসে বর্তমানে ১১টি পূর্ণ সদস্যের দেশ আছে - ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

আরও পড়ুন: S Jaishankar at BRICS forum:'অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা..,' বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে ইঙ্গিতবাহী বার্তা বিদেশমন্ত্রীর

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের বার্তা মোদীর

তারইমধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেরও সংস্কারের দাবি তুলেছেন মোদী। তাঁর মতে, বর্তমানে দুনিয়া যে জায়গায় আছে, তাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আর টালবাহানা করা উচিত হয়। তাঁর কথায়, 'বৈশ্বিক শাসনব্যবস্থার বর্তমান যে কাঠামো আছে, সেটা অনেকটা পিরামিডের মতো। ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পিরামিডের শীর্ষভাগে কেন্দ্রীভূত। অন্যদিকে, নীচের স্তরগুলিতে রয়েছে এমন সব দেশ, যারা এসব সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হলেও তা নির্ধারণের ক্ষেত্রে কোনও ভূমিকা রাখতে পারে না।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More