Nepal Flash Flood Update: 'সহায়তায় তৈরি ভারত', নেপালের PMকে বার্তা মোদীর, ক্ষতি নিয়ে কেন চিনকে দুষলেন নেপালি সাংবাদিক!

নেপালের বিপর্যয় ঘিরে  ভারতের তরফে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, এক নেপালি সাংবাদিক এই বিপর্যয়ের জন্য চিনের দিকে আঙুল তুলেছেন।

Published on: Aug 26, 2026, 18:06:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেপালে ভরা বর্ষায় এদিন কার্যত তাণ্ডব চালিয়েছে হড়পা বান। নেপালের রাসুয়া জেলায় ভোতে কোশি নদীতে হড়পা বানের জেরে ৩০০র বেশি পর্যটক নিখোঁজ। জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় ১০০ জন ভারতীয় পর্যটক রয়েছেন, যাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রক জারি করেছে টোল ফ্রি নম্বর। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা টোল ফ্রি ইমার্জেন্সি নম্বরগুলি হল- +977 985 131 6807, এবং +977 970 910 7500। এদিকে, ঘটনা ঘিরে ভারতের তরফে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, এক নেপালি সাংবাদিক এই বিপর্যয়ের জন্য চিনের দিকে আঙুল তুলেছেন।

'সহায়তায় তৈরি ভারত', নেপালের PMকে বার্তা মোদীর,বিপর্যয় নিয়ে চিনকে দুষলেন নেপালি…(Handout via PTI Photo)(PTI08_26_2026_000239B) (Handout )
'সহায়তায় তৈরি ভারত', নেপালের PMকে বার্তা মোদীর,বিপর্যয় নিয়ে চিনকে দুষলেন নেপালি…(Handout via PTI Photo)(PTI08_26_2026_000239B) (Handout )

নেপালে ভয়াবহ হড়পা বানের বিপর্যয়ের ঘটনার পর ভারতীয় বায়ুসেনা উদ্ধার কাজের জন্য 'স্ট্যান্ড বাই ‘ (প্রস্তুত) রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, ঘটনা ঘিরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক ফোন কল-এ বলেন্দ্রর সঙ্গে কথা বলেছেন বলে খবর। ফোনের বিষয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী জানান, ’প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছি এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। ভারত নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা করতে প্রস্তুত। আমাদের দলগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিবিড়ভাবে সমন্বয় করছে।'

এদিকে, সন্ধ্যা ৬ টা পর্যন্ত খবরে জানা গিয়েছে, নেপালের হড়পা বানে ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনকে উদ্ধার করা গিয়েছে। অন্যদিকে, ভারতীয়দের সহায়তায় কাঠমান্ডুতে ভারতের দূতাবাস তৎপর রয়েছে বলে খবর।

এদিকে, নেপালে এই বিপর্যয়ের জন্য নেপালের সাংবাদিক পরশুরাম কাপহালে নাম না করে চিনকে দুষেছেন। তাঁর দাবি, হড়পা বানের আগাম অ্যালার্ট চিনের তরফে আসেনি, যে হড়পা বান নেপালে একের পর এক গ্রামকে গ্রাস করেছে। নেপাল-চিন সীমান্ত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত বলেও জানা গিয়েছে। হড়পা বান নিয়ে চিনকে টার্গেট করে নেপালের ওই সাংবাদিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, 'নেপাল আমাদের প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা সংক্রান্ত যৌক্তিক উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করে আসছে। তবে দুঃখের সাথে বলতেই হচ্ছে যে, আমাদের উত্তরের প্রতিবেশী দেশটি আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এত বড় একটি দুর্যোগের বিষয়ে আগাম সতর্কবার্তা না দেওয়ার ফলে আমাদের প্রচুর প্রাণহানি ঘটেছে।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More