PoKর তখত নিয়ে দড়ি টানাটানি শুরু পাকিস্তানের শাসক জোটের অন্দরেই!রিপোর্ট বলছে..
সিএনএন-নিউজ১৮-এর সূত্র অনুযায়ী, অবশিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত পিএমএল-এনকে সরকার গঠনের প্রক্রিয়া থেকে বিরত রাখতে পিপিপি আদালতের কাছে স্থগিতাদেশ চাইবে।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিছুদিন আগেই শুরু হয়েছে ভোট পর্ব। সেখানে পাকিস্তান মুসলিম লিগ -নওয়াজ বা পিএমএলএন পার্টি সরকার গড়ার মুখে। এই পার্টির সর্বোচ্চ নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ, যিনি বহুকাল আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এদিকে, পিএমএলএন-র সঙ্গে ভুট্টো পরিবারের বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট সরকার গড়ে পাকিস্তানের শাসকপক্ষে রয়েছে। তবে পিওকের ভোটে পিএমএওলএন-র সরকার গড়ার বাধ সাধছে তাদেরই জোট শরিক সেই পিপিপি। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে, পিপিপি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিএমএলএন-র সরকার গঠন রুখতে কোর্টের দ্বারস্থ হতে পারে।

নিউজ ১৮র এক খবর বলছে, পিএমএলএনকে রুখতে তাদের বিরুদ্ধে এজেকে কোর্টে যেতে পারে পিপিপি। এর আগে, বহু সময় ধরেই পিপিপি দাবি করেছে যে, পিওকেতে ভোটপর্বে ব্যাপক রিগিং হয়েছে। সিএনএন-নিউজ১৮-এর সূত্র অনুযায়ী, অবশিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত পিএমএল-এনকে সরকার গঠনের প্রক্রিয়া থেকে বিরত রাখতে পিপিপি আদালতের কাছে স্থগিতাদেশ চাইবে। দলটি সম্ভবত এই যুক্তি তুলে ধরবে যে, পুঞ্চ বিভাগের দুটি জেলায় এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাদের আইনি টিমের পক্ষ থেকে সম্ভবত দাবি করা হবে যে, ওই এলাকাগুলোর নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকায় এজেকে আইনসভাকে পূর্ণাঙ্গভাবে গঠিত বলে গণ্য করা যায় না। তাই, অবশিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকার গঠনের প্রক্রিয়া স্থগিত করার লক্ষ্যে এই আবেদনটি করা হবে।
পিপিপি -র আইনি চ্যালেঞ্জটি মূলত এই বিষয়ের ওপরই গুরুত্ব দেবে যে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সাংবিধানিকভাবে কোনো সরকার গঠন করা যায় কি না। পিপিপি আরও ইঙ্গিত দিয়েছে যে, পিএমএল-এন এর ক্ষমতা গ্রহণের প্রচেষ্টার বিরুদ্ধে তারা তাদের রাজনৈতিক বিরোধিতা অব্যাহত রাখবে। এদিকে, ইতিমধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শেহবাজ শরিফের সরকার বিরোধী হাওয়া উত্তাল বিক্ষোভ তুলে ধরে। সেই আবহে পাকিস্তানের শাসক জোটের মধ্যে থাকা দুই পার্টির এই রাজনৈতিক অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


