...
...
Next Story

Delhi Protest: জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লি-মুম্বইয়ে বিক্ষোভ! নজিরবিহীন তৎপরতা পুলিশের, বন্ধ মেট্রো স্টেশন, ১৬৩ ধারা…

CEC Resignation Protest: শুক্রবার দিল্লির যন্তর মন্তরে একাধিক ছাত্র, যুব ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ-এর কোনও অনুমতি দেয়নি।

Published on: Oct 2, 2026, 12:21:28 IST
Advertisement

CEC Resignation Protest: বেআইনি ও স্বেচ্ছাচারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গান্ধীজয়ন্তীতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি (CEC Resignation Protest Delhi)। দিল্লির যন্তর মন্তর ও মুম্বইয়ের শিবাজি পার্কে জোড়া বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব ও রাজনৈতিক সংগঠন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। ১৬৩ ধারা জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আন্দোলন ভেস্তে দিতে দেশজুড়ে চরম অতিসক্রিয়তা দেখিয়েছে পুলিশ ও প্রশাসন।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি-মুম্বইয়ে বিক্ষোভ! (HT_PRINT)
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি-মুম্বইয়ে বিক্ষোভ! (HT_PRINT)

শুক্রবার দিল্লির যন্তর মন্তরে একাধিক ছাত্র, যুব ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ-এর কোনও অনুমতি দেয়নি। উল্টে, গোটা নতুন দিল্লি চত্বর ও যন্তর মন্তর এলাকায় ১৬৩ ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এদিন সকাল থেকেই যন্তর মন্তর চত্বরে বিপুল পরিমাণে পুলিশ ও র‍্যাফ (RAF) বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ৩৬০ ডিগ্রিতে কাঁদানে গ্যাস ছোড়ার উপযোগী ‘মাল্টি ব্যারেল শেল লঞ্চার’যুক্ত ‘বজ্র’ বাহন এবং জলকামানবাহী ‘বরুণ’ প্রস্তুত রাখা হয়েছে। এসএফআই সভাপতি আদর্শ এম সাজি এবং আইসা নেত্রী নেহা বোরা পুলিশের বাধাকে উপেক্ষা করেই কর্মসূচি পালনের হুংকার দিয়েছেন। অন্যদিকে, ট্রাফিক পুলিশ কনট প্লেস, পটেল চক ও সংসদ ভবন চত্বর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং নিরাপত্তার স্বার্থে যন্তর মন্তরের আশেপাশের ১১টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সেগুলিতে ট্রেন দাড়াচ্ছে না ফলে যাত্রীদের প্রবেশ এবং স্টেশন থেকে বেরোনোর পথ বন্ধ। বন্ধ মেট্রো স্টেশনগুলির মধ্যে আছে, রাজিব চক, কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক, জনপথ, মান্ডি হাউজ।‌

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks