ভারতীয় পুরুষ ক্রিকেটে, নির্বাচক কমিটিতে মুখ্য নির্বাচকের পদ থেকে অজিত আগরকার সরে যেতেই তাঁর উত্তরসূরির খোঁজ চলছিল। সোমবার, বোর্ডের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে, ভারতীয় পুরুষদের ক্রিকেটের পরবর্তী মুখ্য নির্বাচকের নাম। আগারকরের পর ভারতীয় পুরুষ ক্রিকেটে নির্বাচকম কমিটিতে মুখ্য নির্বাচক হতে চলেছেন প্রজ্ঞান ওঝা।

বিসিসিআই সদর দপ্তরে আবেদনকারীদের যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের পর অশোক মালহোত্রা ও যতীন পরঞ্জাপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে পাওয়ারের নাম সুপারিশ করে। আর তাতেই চলে আসে প্রজ্ঞান ওঝার নাম। একই সঙ্গে ভারতীয় পুরুষদের নির্বাচন কমিটিতে যোগ দিলেন রমেশ পাওয়ার।
টেস্ট ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে কে সিনিয়র, তার প্রেক্ষাপটে, ক্রমানুসারে ওঝা এই কমিটির সভাপতিত্ব করবেন। পাঁচ সদস্যের এই প্যানেলে শিব সুন্দর দাস, আরপি সিং এবং অজয় রাত্রাও রয়েছেন। ওড়িশার ভূমিপুত্র প্রজ্ঞান ওঝা মূলত একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। বাঁ হাতি এই ব্যাটসম্যান ভারতের প্রতিনিধিত্বও করেছেন একটা সময়। ২০০৪-০৫ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০০৬-০৭ মৌসুমের রঞ্জী ট্রফিতে ছয় খেলায় অংশ নিয়ে ১৯.৮৯ গড়ে ২৯ উইকেট পান। হায়দরাবাদের একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতের পক্ষে সকল স্তরে ক্রিকেট খেলার সুযোগ পান। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে হায়দরাবাদের প্রতিনিধিত্ব করছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য তিনি। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ক্রমাগত সফলতা লাভের কারণে ২০০৮ সালে বাংলাদেশ সফর ও এশিয়া কাপে খেলার জন্য ১৫-সদস্যের দলে তাকে মনোনীত করা হয়েছিল তাঁকে। টেস্টে অংশগ্রহণের পূর্বে ২৮ জুন, ২০০৮ তারিখে করাচীতে বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের খেলায় অভিষেক হয় তাঁর। বর্তমানে তাঁর বসবাস হায়দরাবাদে। আর এবার সেই প্রজ্ঞান ওঝার মুকুটে উঠল আরও এক পালক, এবার তিনি ভারতীয় পুরুষ ক্রিকেট নির্বাচক কমিটির প্রধান পদে আসীন হলেন।