বিজেপিতে যোগ দিতেই যুজবেন্দ্র চাহালকে কটাক্ষ প্রিয়ঙ্কা চতুর্বেদীর! ‘নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে’

ঠিক কী লিখেছেন প্রিয়ঙ্কা? শনিবার এক্স হ্যান্ডলে বিজেপিতে চাহালের যোগদানের খবর প্রকাশ্যে আসার পরই প্রতিক্রিয়া জানান শিবসেনা (উদ্ধব) নেত্রী। তিনি লেখেন, ‘Seems like he found his own sugar daddy. IYKYK.’ অর্থাৎ, মনে হচ্ছে নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে সে।

Published on: Nov 22, 2026, 13:13:15 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে যুজবেন্দ্র চাহাল। শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের তারকা লেগ স্পিনার। শুধু দলীয় সদস্যপদই নয়, বিজেপির অনগ্রসর শ্রেণি বা ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্যের দায়িত্বও পেয়েছেন তিনি। আর চাহালের এই রাজনৈতিক ইনিংস শুরু হতেই তাঁকে কটাক্ষ করলেন শিবসেনা (উদ্ধব) নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। সমাজমাধ্যমে ক্রিকেটারকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘মনে হচ্ছে, নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে।’ প্রিয়ঙ্কার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

বিজেপিতে যোগ দিতেই যুজবেন্দ্র চাহালকে কটাক্ষ প্রিয়ঙ্কা চতুর্বেদীর! ‘নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে’ (Handout)
বিজেপিতে যোগ দিতেই যুজবেন্দ্র চাহালকে কটাক্ষ প্রিয়ঙ্কা চতুর্বেদীর! ‘নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে’ (Handout)

ঠিক কী লিখেছেন প্রিয়ঙ্কা? শনিবার এক্স হ্যান্ডলে বিজেপিতে চাহালের যোগদানের খবর প্রকাশ্যে আসার পরই প্রতিক্রিয়া জানান শিবসেনা (উদ্ধব) নেত্রী। তিনি লেখেন, ‘Seems like he found his own sugar daddy. IYKYK.’ অর্থাৎ, মনে হচ্ছে নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে সে। সঙ্গে ‘আইওয়াইকেওয়াই’ শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি। যার অর্থ, যাঁরা বিষয়টি জানেন, তাঁরা বুঝতে পারবেন। সরাসরি কোনও ব্যাখ্যা না দিলেও তাঁর এই মন্তব্যকে চাহালের ব্যক্তিগত জীবন ঘিরে অতীতে তৈরি হওয়া মিম ও বিতর্কের সঙ্গে যুক্ত করছেন অনেকে।

কেন হঠাৎ সুগার ড্যাডি প্রসঙ্গ টানলেন প্রিয়ঙ্কা? এর পিছনে রয়েছে চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে সমাজমাধ্যমে তৈরি হওয়া নানা আলোচনা। ২০২০ সালে নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী বর্মার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় ক্রিকেটারের। কিন্তু পাঁচ বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে ছেদ পড়ে। ২০২৫ সালে বিবাহবিচ্ছেদ হয় দু'জনের। সেই সময় চাহালের একটি টি-শার্ট নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘Be Your Own Sugar Daddy’। সেই থেকেই শব্দবন্ধটি সমাজমাধ্যমে চাহালকে ঘিরে বিভিন্ন মিমের বিষয় হয়ে ওঠে। প্রিয়ঙ্কার সাম্প্রতিক মন্তব্যেও সেই পুরনো প্রসঙ্গের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।

তবে শুধু কটাক্ষ নয়, চাহালের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমরপাল মৌর্যের সঙ্গে দেখা করেন চাহাল। এরপরই তাঁকে দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়। এই কমিটিতে নির্ভয়া মামলার আইনজীবী সীমা কুশওয়াহা এবং ওড়িশার অধ্যাপক অদ্বৈত চরণ গড়নায়কের নামও রয়েছে।

বিজেপিতে যোগ দেওয়ার পর সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন চাহাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজেপি পরিবারে তাঁকে জায়গা ও সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ক্রিকেটার।

উল্লেখ্য, আপাতত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলছেন না চাহাল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে এবং আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই স্পিনার। বিজেপিতে তাঁর নতুন দায়িত্ব কী হবে, তা এখনও স্পষ্ট নয়। দলীয় সংগঠনের বৈঠক ও আলোচনায় বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে তাঁর। আগামী দিনে নির্বাচনী প্রচারেও তাঁকে ব্যবহার করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। একদিকে নতুন রাজনৈতিক পরিচয়, অন্যদিকে প্রিয়ঙ্কার ব্যক্তিগত কটাক্ষ—সব মিলিয়ে রবিবারের আলোচনার কেন্দ্রে চাহাল। ক্রিকেটের বাইশ গজের বাইরে তাঁর এই নতুন ইনিংস কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।