Pulwama Mastermind: কাশ্মীরের ভূমিপুত্র, ‘ডাক্তার’ নামে পরিচিতি, পুলওয়ামার নিহত মাস্টারমাইন্ড হামজা কে?
Who is Hamza Burhan: জঙ্গি হামজা বুরহান, কাশ্মীরের ভূমিপুত্র। তথ্য বলছে, অনেকেই ‘ডাক্তার’ নামে চেনে। মিডিয়া রিপোর্ট বলছে, এই বুরহানের আসল নাম আরজুমান্দ গুলজার দার। ২০২২ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তাকে জঙ্গি তকমা দেয়। কাশ্মীরের পুলওয়ামার রতনিপোরা এলাকার বাসিন্দা ছিল এই দার।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরনগরে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে নিহত হয়েছে ২০১৯ কাশ্মীরের পুলওয়ামাকাণ্ডের মাস্টারমাইন্ড হামজা বুরহান। কে এই হামজা বুরহান? আল বাদার গোষ্ঠীর জঙ্গি হামজা বুরহান সম্পর্কে উঠে আসছে নানা তথ্য।

জঙ্গি হামজা বুরহান, কাশ্মীরের ভূমিপুত্র। তথ্য বলছে, অনেকেই ‘ডাক্তার’ নামে চেনে। মিডিয়া রিপোর্ট বলছে, এই বুরহানের আসল নাম আরজুমান্দ গুলজার দার। ২০২২ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তাকে জঙ্গি তকমা দেয়। কাশ্মীরের পুলওয়ামার রতনিপোরা এলাকার বাসিন্দা ছিল এই দার। সেই পুলওয়ামাতেই ২০১৯ সালে সিআরপিএফ জওয়ানদের এক কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। যার মাস্টারমাইন্ড ছিল এই জঙ্গি হামজা বুরহান (আরজুমান্দ গুলজার দার)। তথ্য বলছে, ২০১৭ সালে উচ্চশিক্ষার্থে পাকিস্তান গিয়েছিল বুরহান। আর সেখানে গিয়েই নিষিদ্ধ জঙ্গি শিবির আল বাদরে যোগদান করে বুরহান। এরপর সেই গোষ্ঠীর কমান্ডার হিসাবে উঠে আসে বুরহান। এরপর থেকে দক্ষিণ কাশ্মীরের যুবকদের নাশকতার পথে নিয়ে যেতে উদ্যোগ নেয় বুরহান।
২০১৯ সালের পুলওয়ামার হামলায় গ্রেনেড ও অস্ত্র সরবরাহ করেছিল এই জঙ্গি বুরহান। এই হামলা পাকিস্তানের জইশ এ মহম্মদ জঙ্গি শিবির চালালেও, তার নেপথ্য নায়ক ছিল বুরহান। তথ্য বলছে, সেই সময় নিরাপত্তার ফাঁক গলে, পাকিস্তানে পালাতে সক্ষম হয়েছিল বুরহান। তবে এবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাত থেকে রক্ষা পায়নি সে। এর আগে, গত মাসে লস্কর-ই-তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা আমির হামজাকে লাহোরে গুলি করে খুন করে অজ্ঞআত পরিচয় বন্দুকবাজরা। তার আগে, জইশ প্রধান মাসুদ আজহারের দাদা মহম্মদ তাহির আনোয়ারও রহস্যময় পরিস্থিতিতে খুন হয়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


