Radical Bangladeshis: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশে জুড়তে হবে', দিল্লির বুকে কালেমার পাতাকা ওড়ানোর স্বপ্ন ইসলামি ঐক্য জোটের

ঢাকা থেকে ফের একবার শুরু হয়েছে ভারত বিরোধী স্লোগানের পালা। ভারত ভাগ করে দেওয়ার দাবি উঠেছে সেই দেশে। এই আবহে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামি ঐক্য জোট।

Published on: May 12, 2026 9:38 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জেতার পর থেকেই বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করে দাবি করা হচ্ছে, এপারে নাকি মুসলিমদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই আবহে অনেক মৌলবাদী নেতারাই হুমকি দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানোর। ইয়েমেন বা বাংলাদেশেরই ভিডিয়ো ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, মুসলিমদের বাড়িতে নাকি আগুন লাগানো হচ্ছে বা মাদ্রাসায় হামলা করা হচ্ছে। এই সব ভুয়ো ভিডিয়োর পর্দা ফাঁস হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও ঢাকায় মৌলবাদী সংগঠনগুলি ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ঢাকা থেকে ফের একবার শুরু হয়েছে ভারত বিরোধী স্লোগানের পালা। ভারত ভাগ করে দেওয়ার দাবি উঠেছে সেই দেশে। এই আবহে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামি ঐক্য জোট।

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামি ঐক্য জোট।
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামি ঐক্য জোট।

সমাবেশে উস্কানিমূলক মন্তব্য করে জোটের চেয়ারম্যান মৌলানা আবদুল কাদির বলেন, 'দিল্লির বুকে কালেমার পতাকা উড়বে। সময় এসেছে তোনাদের দেশ খানখান টুকরো টুকরো হবে। তখন মুসলমানের পতাকা দিল্লির বুকে উড়বে।' এরই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার হুঁশিয়ারি পর্যন্ত দেন তিনি। এদিকে মুফতি সাখাওয়াত হোসেন আবার বলেন, 'বাংলাদেশের তওহিদি জনতা যেকোনও মূল্যে ভারতের বিরুদ্ধে লংমার্চ ঘোষণা করবে।' জুনায়েদ বিন গুলজার আবার বলেন, 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার সময় এসেছে।' অপর এক নেতা আবার বলেন, 'আবার ভারতবর্ষকে মুসলমানদের শাসনে নিয়ে আসতে হবে।'

বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশি মৌলবাদীরা। এই সুযোগে সেই দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ছক কষা হচ্ছে, তৈরি করা হচ্ছে প্রেক্ষাপট। এই পরিস্থিতিতে বড় মন্তব্য করলেন সেই দেশের ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসেন। তিনি বললেন, সংখ্যালঘুদের ওপর যেকোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জেতার পর থেকেই বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করে দাবি করা হচ্ছে, এপারে নাকি মুসলিমদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই আবহে অনেক মৌলবাদী নেতারাই হুমকি দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানোর।

অপরদিকে এই ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, 'অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ধরনের ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। এর জেরে বাংলাদেশেও কোনও নেতিবাচক প্রভাব এখনও পড়েনি।' তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More