Rahul Gandhi: ইউজিসি-নেট ২০২৬ (UGC-NET)-এর তিনটি বিষয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, ২২ থেকে ৩০ জুন পরীক্ষা নেওয়ার প্রায় দু’মাস পরে এনটিএ তিনটি পরীক্ষা বাতিল করেছে। ভুল প্রশ্নপত্র তৈরি এবং পুরনো প্রশ্ন পুনরাবৃত্তির কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইউজিসি-নেট-এর ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব-এই তিনটি পেপার নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। মূল পরীক্ষা হয়েছিল ২২ থেকে ৩০ জুনের মধ্যে। পরে অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিটি প্রশ্নপত্রে একাধিক ধরনের ভুলের সন্ধান পায়। ফলে শুধু ভুল প্রশ্ন বাদ দিয়ে ফল প্রকাশ করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেয় পরীক্ষার নিয়ামক সংস্থা। এই সিদ্ধান্তের পরেই এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, 'মোদীজি, আপনার এনটিএ কী করেছে, একবার দেখুন।' তাঁর অভিযোগ, বছরের পর বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসা হাজার হাজার পড়ুয়াকে ফের একই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ফর্ম পূরণ, ফি দেওয়া থেকে শুরু করে দূরের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত- সবই আবার করতে হবে তাঁদের।
কংগ্রেস সাংসদের কথায়, 'এনটিএ ভুল করে, কিন্তু সেই ভুলের শাস্তি পায় পড়ুয়ারা।' তাঁর দাবি, পরীক্ষার্থীরা কোনওভাবেই এনটিএ-র গাফিলতির জন্য দায়ী নন। অথচ তাঁদেরই ফের পরীক্ষা দিতে হচ্ছে। 'ছাত্রদের গর্জন' কর্মসূচির প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেন, কোটা, দেরাদুন ও প্রয়াগরাজে তাঁর কর্মসূচির সময় তিনি বলেছিলেন, এটি আর শিক্ষা ব্যবস্থা নয়, বরং একটি 'এক্সট্রাকশন মেশিন।' তাঁর অভিযোগ, এই ব্যবস্থা পড়ুয়াদের কাছ থেকে টাকা ও বছরের পর বছর সময় নিয়ে বিনিময়ে চাকরিও দিতে পারছে না। রাহুল গান্ধী আরও দাবি করেন, এনটিএ-র নেতৃত্বকেও জবাবদিহির আওতায় আনতে হবে। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি ছিল প্রথম পদক্ষেপ, শেষ নয়। সেপ্টেম্বরে ফের পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরাই সমস্যার কারণ নও।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ব্যবস্থার ব্যর্থতার জন্য পড়ুয়াদের দায়ী করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, ইউজিসি-নেট পরীক্ষা মোট ৮৭টি বিষয়ে নেওয়া হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), সহকারী অধ্যাপক পদে যোগ্যতা এবং পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। ফলে তিনটি বিষয়ের পুনঃপরীক্ষার সিদ্ধান্তে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পাশাপাশি উচ্চশিক্ষা মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, ইংরেজি, কমার্স ও সমাজতত্ত্ব বাদে বাকি ৮৪টি বিষয়ের ফল নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশ করা হবে। পুনঃপরীক্ষার কারণে অন্য বিষয়গুলির আসন বা সুযোগ কমবে না বলেও স্পষ্ট করেছে সংস্থা। ফলে এখন নজর সেপ্টেম্বরের পুনঃপরীক্ষার দিকে।
{{/usCountry}}এদিকে, ইউজিসি-নেট পরীক্ষা মোট ৮৭টি বিষয়ে নেওয়া হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), সহকারী অধ্যাপক পদে যোগ্যতা এবং পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। ফলে তিনটি বিষয়ের পুনঃপরীক্ষার সিদ্ধান্তে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পাশাপাশি উচ্চশিক্ষা মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, ইংরেজি, কমার্স ও সমাজতত্ত্ব বাদে বাকি ৮৪টি বিষয়ের ফল নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশ করা হবে। পুনঃপরীক্ষার কারণে অন্য বিষয়গুলির আসন বা সুযোগ কমবে না বলেও স্পষ্ট করেছে সংস্থা। ফলে এখন নজর সেপ্টেম্বরের পুনঃপরীক্ষার দিকে।
{{/usCountry}}