...
...
Next Story

স্কুলে ‘বহিরাগত’ প্রবেশে নিষেধাজ্ঞা! বড় পদক্ষেপ রাজস্থান সরকারের, পাল্টা জবাব CJPর

Rajasthan government: রাজস্থান সরকারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিভাবকদের অনুপস্থিতিতে স্কুলের অধ্যক্ষরাই পড়ুয়াদের অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন। তাই পড়ুয়াদের সুরক্ষা, নিরাপত্তা, গোপনীয়তার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

Published on: Aug 17, 2026, 14:41:41 IST
Advertisement

Rajasthan government: রাজ্যের স্কুলগুলির বাইরের লোক প্রবেশ ও ছবি তোলায় কড়া নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার (Rajasthan government)। রাজ্যজুড়ে সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যেই বড় পদক্ষেপ রাজস্থান সরকারের। স্কুলগুলিতে বাইরের লোকজনের অবাধ প্রবেশ, ছবি তোলা, ভিডিয়োগ্রাফি এবং সাক্ষাৎকার নেওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বড় পদক্ষেপ রাজস্থান সরকারের, পাল্টা জবাব CJPর (Hindustan Times)
বড় পদক্ষেপ রাজস্থান সরকারের, পাল্টা জবাব CJPর (Hindustan Times)

‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সহ-সংযোজক আশুতোষ রাঙ্কা ঘোষণা করেছিলেন যে, জয়পুর, কোটা, যোধপুর, আজমেঢ়, উদয়পুর, ঢোলপুর, ভরতপুর-সহ বিভিন্ন শহরের সরকারি স্কুলগুলির বেহাল দশা খতিয়ে দেখতে এবং শিক্ষার মান পরিদর্শনে ‘স্কুল ঠিক করো’ অভিযান চালানো হবে। আগামী কয়েক দিনে তিনি রাজস্থানের বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলগুলির হাল খতিয়ে দেখবেন। ঘটনাচক্রে, এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রবিবার রাজস্থান সরকারের মাধ্যমিক শিক্ষা বিভাগ স্কুলগুলিতে অপরিচিত বা বাইরের লোকেদের প্রবেশ নিয়ন্ত্রিত করতে কঠোর নির্দেশিকা জারি করে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর সুরক্ষা নীতি এবং শিশুদের গোপনীয়তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

রাজ্য সরকারের এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা (Govind Singh Dostara) রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকারি স্কুলগুলোর বেহাল দশা ও পরিকাঠামোগত ব্যর্থতা ঢাকতেই বিজেপি সরকার এই ধরনের দমনমূলক নিয়ম তৈরি করেছে যাতে কেউ প্রকৃত সত্য ক্যামেরাবন্দী করতে না পারে।

রাজস্থান সরকারের নয়া নির্দেশিকা

অন্যদিকে, রাজস্থান সরকার কড়া নিষেধাজ্ঞা জারি করার পরেও সিজেপি ‘স্কুল ঠিক করো’ অভিযান অব্যাহত রাখার দাবি করেছে। আশুতোষ রাঙ্কা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, সরকার জনসমীক্ষা বন্ধ করার চেষ্টা করছে। তাঁর কথায়, 'স্কুল ঠিক করার পরিবর্তে, রাজস্থান সরকার স্কুল অডিট কার্যক্রম বন্ধ করে দিতে শুরু করেছে। রাজস্থান সরকার যা-ই করুক না কেন, আমরা স্কুলগুলি ঠিক করে নেব।' তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার মামলা করতে পারেন, এমনকী তাঁদের গ্রেফতার করতে পারেন, কিন্তু স্কুলের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তারা স্কুল পরিদর্শন করতে থাকবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks