Rajasthan Panchayat Samiti Vote 2026:বিজেপি শাসিত রাজস্থানের পঞ্চায়েত সমিতির ভোটে পদ্ম শিবিরকে জোর ধাক্কা কংগ্রেসের!

আজ যখন ভোট গণনা শুরু হয়, তখন পঞ্চায়েত সমিতির ভোটের গণনায় প্রাথমিকভাবে এগিয়ে ছিল বিজেপি। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই চিত্র বদলাতে থাকে।

Published on: Nov 20, 2026, 21:10:56 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিজেপি শাসিত রাজস্থানে পঞ্চায়েত সমিতির ভোটে জোরদার ধাক্কে খেল বিজেপি। রাজস্থানের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে শুক্রবার, ২০ নভেম্বর সকাল ৮টা থেকে। সে রাজ্যের ৩৭টি জেলার নির্দিষ্ট গণনাকেন্দ্রে চলছে ভোটগণনা। এখনও পর্যন্ত শুধু জয়পুরেই ২২ টির মধ্যে ১৪ টি পঞ্চায়েত সমিতিতে এগিয়ে রয়েছে কংগ্রেস।

বিজেপি শাসিত রাজস্থানের পঞ্চায়েত সমিতির ভোটে BJPকে জোর ধাক্কা কংগ্রেসের!. (HT Photo)
বিজেপি শাসিত রাজস্থানের পঞ্চায়েত সমিতির ভোটে BJPকে জোর ধাক্কা কংগ্রেসের!. (HT Photo)

ভজনলাল শর্মার সরকার শাসিত রাজস্থানে রাজ্যভিত্তিক রেজাল্ট বলছে, পঞ্চায়েত সমিতির ১৫৩টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ৮৬টি আসনে। অন্যান্য রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন ২৯টি আসনে। এদিকে, জেলাপরিষদ নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে ৩৭টি আসনের মধ্যে ২৯টি আসনের প্রবণতা ও ফলাফল সামনে এসেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪টি আসনে এবং বিজেপি ১২টি আসনে।

তবে রাজস্থানের পঞ্চায়েত সমিতির ভোটে জয়পুরে উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে কংগ্রেস। পার্টির এই ফলাফলে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলোট বলেন, ‘গ্রামীন এলাকার ভোটাররা বিজেপি সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে, সময় হয়ে গিয়েছে।’ জয়পুরে জামওয়া রামগড়ে ১৬টি এবং আঁধিতে ১৪টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। এছাড়া আমেরে ১২টি, কোটখাওদায় ১১টি এবং শাহপুরা, মাধোরাজপুরা ও বাসিতে ১০টি করে আসনে জয় পেয়েছে কংগ্রেস। এদিকে, সম্ভরে আটটি আসনে জয় পেয়েছে বিজেপি। চোমুতেও আটটি আসন পেয়েছে পদ্মশিবির। সেখানে কংগ্রেসের ঝুলিতে এসেছে সাতটি আসন। রাজস্থানের সাংনেরে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রাষ্ট্রীয় লোকদল পার্টি। এদিকে, আজ যখন ভোট গণনা শুরু হয়, তখন পঞ্চায়েত সমিতির ভোটের গণনায় প্রাথমিকভাবে এগিয়ে ছিল বিজেপি। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই চিত্র বদলাতে থাকে।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।