Ind Pak: ‘পাকিস্তান টুকরো হয়ে যাবে,’ কলকাতা হানা নিয়ে পাক মন্ত্রীকে পাল্টা হুঙ্কার রাজনাথের! মমতা, অভিষেক সরব হতেই…

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে পাল্টা কী বললেন রাজনাথ সিং?

Published on: Apr 07, 2026 2:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগে, ভারতের বিরুদ্ধে 'ফলস ফ্ল্যাগ' নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি ছিল, এমন কিছু করে, ভারত, পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে! সেই ভাবনা থেকে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। খোয়াজা আসিফের সাফ বক্তব্য ছিল, ' এবার যদি ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন করে, তাহলে ঈশ্বরের ইচ্ছায় আমরাও কলকাতা পর্যন্ত চলে যাব।' এভাবেই তিনি কলকাতায় হামলার হুমকি দেন। পাকিস্তানের মন্ত্রীর বক্তব্য আসতেই ২৪ ঘণ্টার মধ্যে সরব হন মমতা, অভিষেক। তাঁরা প্রশ্ন তোলেন, কলকাতা হামলার এমন হুঁশিয়ারির পরএ কেন চুপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা? আজ এর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তানকে টার্গেট করে দেওয়া হুঁশিয়ারি।

‘পাকিস্তান টুকরো হয়ে যাবে,’ কলকাতা হানা নিয়ে পাক  মন্ত্রীকে পাল্টা হুঙ্কার রাজনাথের! মমতা, অভিষেক সরব হতেই…(@rajnathsingh X/ANI Photo) (@rajnathsingh)
‘পাকিস্তান টুকরো হয়ে যাবে,’ কলকাতা হানা নিয়ে পাক মন্ত্রীকে পাল্টা হুঙ্কার রাজনাথের! মমতা, অভিষেক সরব হতেই…(@rajnathsingh X/ANI Photo) (@rajnathsingh)

পাকিস্তানের খোয়াজা আসিফকে টার্গেট করে রাজনাথ সিং এদিন বলেন, 'পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি। পঞ্চান্ন বছর আগে, পাকিস্তান দুই ভাগে বিভক্ত হওয়ায় তাদের এর পরিণতি ভোগ করতে হয়েছিল।' হুঁশিয়ারির সুর চড়া করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, 'ওরা যদি বাংলার দিকে চোখ তোলার চেষ্টা করে, তাহলে এবার পাকিস্তান কত টুকরোতে ভাগ হবে তা একমাত্র ঈশ্বরই জানেন।'

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর্বের প্রসঙ্গ তুলে এদিন রাজনাথ সিং পাকিস্তানকে সেই সময়ের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, সামনেই রয়েছে ২২ এপ্রিল। ২০২৫ সালে এই দিনটিতেই কাশ্মীরের পহেলগাঁও রক্তাক্ত হয়েছিল সন্ত্রাসী হামলায়। নিরীহ ২৬ জনের প্রাণ যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায়। সেই ঘটনার আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য আসে। তারপরই সরব হন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মমতা এক সভা থেকে বলেন, ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কী করে? মোদি তো গতকাল (রবিবার) এখানে এসেছিলেন প্রচার করতে। কোনও পদক্ষেপ করার কথা বললেন না কেন? কেন চুপ রইলেন?’ এরপরই মমতা বলেন, ‘পাকিস্তানকে পালটা হুঁশিয়ারি কেন দেওয়া হল না? ওখানকার মন্ত্রীকে দিয়ে কে একথা বলিয়েছেন? এসবের তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না।’

মালদায় সোমবার এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' ‘কালকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী.. তাঁর নাম হচ্ছে খোয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব, প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে খোয়াজা আসিফের নামটা লিখে রাখছি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হবে.. বাড়িতে ঢুকে মারব।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More