Ranji Trophy Semi Bengal Vs J&K: প্রথম ইনিংসে লিড নিয়েও রঞ্জি সেমিফাইনালে হার বাংলার, ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর
কল্যাণীর মাঠে দ্বিতীয় ইনিংসে ধস নামে বাংলার। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় তারা। জম্মু ও কাশ্মীরের সামনে মাত্র ১২৬ রানের লক্ষ্য দিতে পারে বাংলা। জম্মু ও কাশ্মীর ৩৪.৪ ওভারে চার উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছায়। জম্মু ও কাশ্মীরের হয়ে বনশাজ শর্মা অপরাজিত ৪৩ রান করেন এবং আব্দুল সামাদ অপরাজিত ৩০ রান করেন।
রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে হেরে গেল বাংলা। সেমিফাইনালের চতুর্থ দিনে দু'বারের রঞ্জি চ্যাম্পিয়ন বাংলাকে ছয় উইকেটে হারিয়ে দেয় জম্মু ও কাশ্মীর। এই আবহে তাদের ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে জম্মু ও কাশ্মীর। উল্লেখ্য, এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলা লিড নিয়েছিল। তবে কল্যাণীর মাঠে দ্বিতীয় ইনিংসে ধস নামে বাংলার। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় তারা। জম্মু ও কাশ্মীরের সামনে মাত্র ১২৬ রানের লক্ষ্য দিতে পারে বাংলা। জম্মু ও কাশ্মীর ৩৪.৪ ওভারেই চার উইকেট হারিয়ে সেই লক্ষ্য অর্জন করে নেয়। জম্মু ও কাশ্মীরের হয়ে বনশাজ শর্মা অপরাজিত ৪৩ রান করেন এবং আব্দুল সামাদ অপরাজিত ৩০ রান করেন।

এদিকে এই ম্যাচেরই প্রথম ইনিংসে বাংলার হয়ে ৮ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা সুদীপ ঘরামি এই ম্যাচেও সেঞ্চুরি করেন। তবে দ্বিতীয় ইনংসে বাংলার ইনিংস মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায়। ম্যাচে নয়টি উইকেট নিয়েছেন জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবী। আকিব নবীর দুর্দান্ত পারফরম্যান্স এবং আইপিএল তারকা আব্দুল সামাদের নির্ভীক ব্যাটিংয়ে বাংলা ব্যাকফুটে চলে যায়।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর প্রথমবারের মতো ১৯৫৯-৬০ মরশুমে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছিল। জম্মু ও কাশ্মীর এই মরশুমের আগে ৩৩৪টি রঞ্জি ম্যাচ খেলেছে, যার মধ্যে এটি মাত্র ৪৫টিতে জিতেছে। প্রথমবার রঞ্জিতে জিততে তাদের ৪৪ বছর লেগেছিল। ১৯৮২-৮৩ সালে এসেছিল সেই জয়। কিন্তু দশকের পর দশক ধরে জম্মু-কাশ্মীরের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল। এর আগে ২০১৩-১৪ মরশুমে কোয়ার্টারফাইনালে উঠেছিল জম্মু ও কাশ্মীর।
এদিকে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তারকাখচিত দল নামিয়েছিল বাংলা। দলে মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদের মতো ভারতীয় জার্সি পরা ক্রিকেটাররা ছিলেন। অভিমণ্যু ঈশ্বরণ দলের অধিনায়ক ছিলেন। ফর্মে থাকা সুদীপ ঘরামি ছিলেন। তবে একটি বাজে সেশনে বাংলার ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার করে দেয় জম্মু ও কাশ্মীর। ম্যাচে বাংলা তাদের প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিল, যার জবাবে জম্মু ও কাশ্মীর ৩০২ রান করেছিল। বাংলা অবশ্য প্রথম ইনিংসের সামান্য লিডের সুবিধা নিতে পারেনি। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় তারা। আর ম্যাচের চতুর্থ দিনে বাংলাকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


