Rebel TMC MPs letter to Lok Sabha: BJP জোটের সঙ্গে থাকতে চাই, চিঠি তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ ২০ সাংসদের! দেব-রচনাও আছেন?
Rebel TMC MPs letter to Lok Sabha: বিজেপি জোটের সঙ্গে থাকতে চাই, লোকসভার স্পিকারের কাছে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ ২০ সাংসদ। সেই তালিকায় কারা কারা আছেন? দেব এবং রচনা বন্দ্যোপাধ্যায় আছেন তালিকায়?
Rebel TMC MPs letter to Lok Sabha: এনডিএয়ের শরিক হতে চেয়ে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ। সূত্রের খবর, আজ বেলায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠি জমা দিয়েছেন। তাতে মোট ২০ জন সাংসদের স্বাক্ষর আছে। ওই চিঠিতে দাবি জানানো হয়েছে যে তাঁরা নতুন কোনও দল গড়ছেন না বা 'আসল' তৃণমূল হিসেবে দাবি করছেন না। কিন্তু স্বতন্ত্র ব্লক হিসেবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সাংসদদের সঙ্গে তাঁরা লোকসভায় বসতে চান বলে স্পিকারের কাছে আর্জি জানানো হয়েছে। অর্থাৎ ওই বিদ্রোহী সাংসদরা নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করেননি বা আলাদা কোনও দল গঠনের ঘোষণা করেননি বা সরাসরি বিজেপি যোগ দিতে চাননি, বরং বাইরে থেকে একটি 'ব্লক' গঠন করতে চান বলে সূত্রের খবর। যদিও সেই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

'বিদ্রোহী' সাংসদদের তালিকায় কারা কারা আছেন?
সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী সাংসদদের তালিকায় একাধিক এমন সাংসদের নাম আছে, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সব সাংসদের নাম এখনও স্পষ্ট না হলেও কয়েকজনের নাম সামনে এসেছে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী তালিকায় ঘাটালের সাংসদ দেব, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়রাও থাকতে পারেন বলে ওই শোনা যাচ্ছে।
১) পার্থ ভৌমিক, ব্যারাকপুর।
২) জুন মালিয়া, মেদিনীপুর।
৩) জগদীশ বাসুনিয়া, কোচবিহার।
৪) অসিত মাল, বোলপুর।
৫) শর্মিলা সরকার, বর্ধমান পূর্ব।
৬) বাপি হালদার, মথুরাপুর।
৭) প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া।
৮) অরূপ চক্রবর্তী, বাঁকুড়া।
৯) কালীপদ সোরেন, ঝাড়গ্রাম।
১০) শতাব্দী রায়, বীরভূম।
১১) কাকলি ঘোষদস্তিদার, বারাসত।
মমতার হাতে পড়ে আছে মাত্র ৮ জন
এমনিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২৯টি আসনে জিতেছিল তৃণমূল। কিন্তু বসিরহাটের সাংসদের মৃত্যু হওয়ায় আপাতত লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা হল ২৮। আর যদি ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে যান, তাহলে মমতা এবং অভিষেকদের হাতে মাত্র আটজন সাংসদ পড়ে থাকছে। তাঁদের মধ্যে একজন আবার অভিষেক নিজেই।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


