Reliance Refinery in USA: আমেরিকায় তেল শোধনাগার গড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স, ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের দাবি ট্রাম্পের
ট্রাম্প বলেন, এই নতুন শোধনাগারটি মার্কিন বাজারের জ্বালানির চাহিদা পূরণ করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করবে। এদিকে ট্রাম্প জানান, তেল শোধনাগারের জন্য এই ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন ইতিহাসে বৃহত্তম। এই আবহে তিনি মুকেশ আম্বানির সংস্থাকে ধন্যবাদ জানান।
গত ৫০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত নতুন কোনও তেল শোধনাগার চালু হতে চলেছে বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই শোধনাগার খুলতে চলেছে এবং তার জন্য তারা ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। টেক্সাসের ব্রাউনসভিলে এই শোধনাগার খুলতে চলেছে। ট্রাম্প বলেন, এই নতুন শোধনাগারটি মার্কিন বাজারের জ্বালানির চাহিদা পূরণ করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করবে। এদিকে ট্রাম্প জানান, তেল শোধনাগারের জন্য এই ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন ইতিহাসে বৃহত্তম। এই আবহে তিনি মুকেশ আম্বানির সংস্থাকে ধন্যবাদ জানান।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরেই এই নতুন শোধনাগারের নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের। এই শোধনাগারটি বিশ্বের সবচেয়ে 'স্বচ্ছ রিফাইনারি' হবে বলে দাবি করেছেন ট্রাম্প। এর আগে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তির আলোচনার আবহে আমেরিকা দাবি করেছিল, ভারত নাকি আমেরিকায় ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে রিলায়েন্সের এই চুক্তি সেই ৫০০ বিলিয়ন ডলারের আওতায় কি না, তা স্পষ্ট নয় এখনও।
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে মুকেশ আম্বানির সম্পর্ক বেশ মধুর বলেই মনে করা হয়। এর আগে ২০২৫ সালে ট্রাম্পের সঙ্গে দেখা করতে কাতারে গিয়েছিলেন মুকেশ আম্বানি। তারও আগে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানি দম্পতি উপস্থিত ছিলেন। এদিকে ভেনেজুয়েলার তেল কেনার জন্যে মার্কিন প্রশাসনের সঙ্গে রিলায়েন্সের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল বলেও দাবি করা হয়েছিল সাম্প্রতিক রিপোর্টে।
এদিকে ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ান তেল কিনে মোটা লাভ কামিয়েছিলেন মুকেশ আম্বানি। তবে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্ আলোচনা এগিয়ে যেতেই রুশ তেল কেনা বন্ধ করে জামনগর। এমনকী সাম্প্রতিক সময়ে রুশ তেল কেনার বিষয়টি অস্বীকার করে চলতি বছরের শুরুতে বিবৃতি পর্যন্ত দিয়েছিল সংস্থাটি। এহেন রিলায়েন্স এবার ভারতের সীমানা ছাড়িয়ে আমেরিকার মাটিতে তেল শোধনাগার গড়তে চলেছে বলে দাবি ট্রাম্পের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











