Religion Minister of Bangladesh: হিন্দুদের ওপর নির্যাতন হলে পদত্যাগ… দাবি ভারতকে 'সম্মান' করা বাংলাদেশি ধর্মমন্ত্রীর
Religion Minister of Bangladesh: পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জেতার পর থেকেই বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করে দাবি করা হচ্ছে, এপারে নাকি মুসলিমদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই আবহে অনেক মৌলবাদী নেতারাই হুমকি দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানোর।
Religion Minister of Bangladesh: বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশি মৌলবাদীরা। এই সুযোগে সেই দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ছক কষা হচ্ছে, তৈরি করা হচ্ছে প্রেক্ষাপট। এই পরিস্থিতিতে বড় মন্তব্য করলেন সেই দেশের ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসেন। তিনি বললেন, সংখ্যালঘুদের ওপর যেকোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জেতার পর থেকেই বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করে দাবি করা হচ্ছে, এপারে নাকি মুসলিমদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই আবহে অনেক মৌলবাদী নেতারাই হুমকি দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানোর।

তবে বাংলাদেশের ধর্মমন্ত্রী বলেন, তিনি ভারতকে শ্রদ্ধা করেন। তাঁর কথায়, 'ভারত বিশাল দেশ। তাদের আমি শ্রদ্ধা করি। কারণ, তারা গণতন্ত্রকে লালন করে। আমি আশা করব তারা তাদের দেশের সংখ্যালঘুদের আপন মনে করবে। তাদের নিরাপত্তা দেবে। সংখ্যালঘুদের নিজেদের মনে করে ব্যবস্থা নেবে। তবে আমি একটা কথা বলি, ভারতে কী হচ্ছে কী হচ্ছে না, সেটা বড় বিষয় নয়। ভারতে যদি ঘটে থাকে, তাই বলে বাংলাদেশে ঘটবে, এমনটা হতে দেওয়া যাবে না। তেমন প্রয়োজন বোধে করলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর বা কোনও অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার কিংবা নির্যাতান সহ্য করব না।'
উল্লেখ্য, বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইয়েমেন বা বাংলাদেশের নিজেরই ভিডিয়ো ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, মুসলিমদের বাড়িতে নাকি আগুন লাগানো হচ্ছে বা মাদ্রাসায় হামলা করা হচ্ছে। এই সব ভুয়ো ভিডিয়োর পর্দা ফাঁস হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও ঢাকায় মৌলবাদী সংগঠনগুলি ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ঢাকা থেকে ফের একবার শুরু হয়েছে ভারত বিরোধী স্লোগানের পালা। ভারত ভাগ করে দেওয়ার দাবি উঠেছে সেই দেশে। এরই সঙ্গে সেই দেশের সংখ্যালঘুদের শান্তিতে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছে ইসলামি কট্টরপন্থীরা। এই নিয়ে ঢাকার বায়তুল মোকারম জাতীয় মসজিদ থেকে শুরু করে শাহাবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ চলছে। আর এর জেরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


