...
...
Next Story

Kashmir Situation:‘তুমহে ছোড়েঙ্গে নহি’, কাশ্মীরে হানার ২ দিন আগে সন্দেহভাজন কিশোরের হুমকি CRPFকে! এল রিপোর্ট

রিপোর্ট বলছে, সূত্রের তথ্য অনুযায়ী, ওই কিশোর, সম্ভবত দশম শ্রেণির পড়ুয়া। সে ওই চোকপোস্টে এসে, কিশোরটি জওয়ানদের বলে যায়, ‘তুমহে হাম ছোড়েঙ্গে নহি।’

Published on: Nov 12, 2026, 16:31:55 IST
Advertisement

সদ্য জম্মু ও কাশ্মীরের কুলগামে সদ্য সশস্ত্র জঙ্গিদের হামলায় ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হয়। এরপরই জঙ্গিদের নিশানা করে নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালেও, ওই জঙ্গিদের খোঁজ এখনও জারি রয়েছে। এদিকে, বন্দুকধারী ওই জঙ্গিদের হামলার ২ দিন আগে, কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের হুমকি বার্তা দিয়ে যায় এক কিশোর। এবার সেই সন্দেহভাজনক কিশোরের পরিচিতির খোঁজও শুরু হয়েছে। এমনই দাবি করছে ইন্ডিয়া টুডে-র রিপোর্ট।

‘ছোড়েঙ্গে নেহি’, কাশ্মীরে হানার ২ দিন আগে কিশোরের হুমকি CRPFকে!খোঁজ শুরু (ANI Video Grab) (ANI Video Grab)
‘ছোড়েঙ্গে নেহি’, কাশ্মীরে হানার ২ দিন আগে কিশোরের হুমকি CRPFকে!খোঁজ শুরু (ANI Video Grab) (ANI Video Grab)

কুলগামের যে সিআরপিএফ পোস্ট টার্গেট করে সেদিন জঙ্গিরা হামলা চালিয়েছে, ঠিক সেই সিআরপিএফ পোস্টেই হামলার ২ দিন আগে আসে এক কিশোর। ঘটনা সোমবারের। রিপোর্ট বলছে, সূত্রের তথ্য অনুযায়ী, ওই কিশোর, সম্ভবত দশম শ্রেণির পড়ুয়া। সে ওই চোকপোস্টে এসে, কিশোরটি জওয়ানদের বলে যায়, ‘তুমহে হাম ছোড়েঙ্গে নহি।’ কিশোর বলে, ছেলেটির বক্তব্যকে সেদিন সেভাবে আমল দেয়ননি সিআরপিএফর কর্তব্যরত জওয়ানরা। এর ২ দিন পরই কুলগামে জঙ্গি হানার ঘটনা ঘটে। জানা যাচ্ছে, চোকপোস্টের কাছে থাকা এক জঙ্গল থেকে বিপুল অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে গুলি করতে থাকে জঙ্গিরা। তাদের পাল্টা হামলা করলে তারা পালায়। এখনও খোঁজ চলছে সেই জঙ্গিদের। এদিকে, ওই সন্দেহভাজন কিশোরের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না, বা বুধবারের জঙ্গি হানার কোনও যোগ আছে কি না, তা নিয়ে তদন্তে নেমেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks