Dawood Ibrahim: বাড়ির পিছনের গোপন দরজা, দ্বিতীয় বিয়ে, ভাইদের দ্বন্দ্ব! ৭০এ দাউদ, পাকিস্তানে কেমন জীবন কাটায়?

‘ধুরন্ধর’ ছবিতে দাউদ ইব্রাহিমকে ‘বড়ে সাব’ বলে সম্বোধন করা হয়েছে। ফরিদি বলছেন, পাকিস্তানের নিরাপত্তার অলিন্দে থাকা মানুষজন দাউদকে সত্যিই ‘বড়ে সাব’ বা ‘বড়েওয়ালে সাব’ বলে সম্বোধন করেন।

Published on: Nov 20, 2026, 17:22:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সদ্য ইন্ডিয়া টুডে-র অরবিন্দ ওঝার পডকাস্টে অতিথি হিসাবে আসেন কামরান ফারিদি নামের এক ব্যক্তি। কামরান নিজেকে আমেরিকার এফআবিআই-র প্রাক্তন এজেন্ট হিসাবে দাবি করেছেন। এককালে কামরানই দাউদের নেটওয়ার্কের গোপন জাল ভেদ করে সেই নেটওয়ার্কের ভিতরে ঢুকেছিলেন। সেই সময় দাউদকে কামরান কাছ থেকে দেখেছেন। পাকিস্তানে দাউদের চলাফেরা, জীবনযাপন নিয়ে নানান ঘটনার কথা পডকাস্টে তুলে ধরেন কামরান ফরিদি।

বাড়ির পিছনের গোপন দরজা, ভাইদের দ্বন্দ্ব! ৭০র দাউদ পাকিস্তানে কেমন জীবন কাটায়?
বাড়ির পিছনের গোপন দরজা, ভাইদের দ্বন্দ্ব! ৭০র দাউদ পাকিস্তানে কেমন জীবন কাটায়?

‘ধুরন্ধর’ ছবিতে দাউদ ইব্রাহিমকে ‘বড়ে সাব’ বলে সম্বোধন করা হয়েছে। ফরিদি বলছেন, পাকিস্তানের নিরাপত্তার অলিন্দে থাকা মানুষজন দাউদকে সত্যিই ‘বড়ে সাব’ বা ‘বড়েওয়ালে সাব’ বলে সম্বোধন করেন। ফরিদি বলছেন, পরিবারের সবাইকে নিয়ে করাচির ক্লিফ্টন রোডের বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকেন দাউদ। শোনা যায়, পাকিস্তানে দাউদের বাড়ির নিচে রয়েছে সুড়ঙ্গ। সেই দাবি উডিয়ে ফরিদি বলছেন, ক্লিফ্টন রোডে দাউদের বাড়ি প্রায় দুর্গ। পডকাস্টে ফরিদি বলেন, পালানোর প্রসঙ্গ নিয়ে ফরিদি বলেন, দাউদের বাড়ির পিছনে একটি গোপন দরজা রয়েছে, সে (দাউদ) চাইলে সেখান দিয়ে বের হলে, তাকে সেখানে ধরা শক্ত, কারণ সেই জায়গায় রয়েছে একটি তীর্থস্থান। সেখানে লোকের ভিড় থাকে। তবে,ভারত-পাক উত্তেজনার পরিস্থিতিতে দাউদকে সেফ হাউজে পাঠানো হয়। ইসলামাবাদ সহ একাধিক সেফ হাউস রয়েছে দাউদের।

পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে মন্তব্য করতে গিয়ে ফরিদি বলেন, পাকিস্তানে কার্যত দাউদ ‘রাত কা বাদশা’ (রাতের রাজা)। ফরিদি দাবি করছে, পাকিস্তানে রাত ১০ টার পর দাউদের দিন শুরু হয়। তবে দাউদ ভোরের আগে বাড়ি ফিরে যায়। বর্তমানে তথ্য় বলছে, দাউদের বয়স ৭০। দাউদ সম্পর্কে বলতে গিয়ে ফরিদি বলছেন, প্রথম স্ত্রী মেহজবিন থাকা সত্ত্বেও পাকিস্তানে এক পাঠান মহিলাকে বিয়ে করেছে দাউদ। ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাউদের বয়সের ফারাক প্রায় ২০ বছর। মহিলা, আয়েশা ভাবি হিসাবে পরিতি। করাচির রাস্তায় এই আয়েশাকে নিয়ে কালো মার্সিডিজে দাউদে বহু সময়ই বের হয়েছে বলে খবর। ভারতের ১৯৯৩ সালের ভয়াবহ মুম্বই বিস্ফোরণের অভিযুক্ত, তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ। জানা যায়, দাউদকে নিরাপত্তা দিতে তার আশপাশে পাকিস্তানে ৩৫ থেকে ৪৫ জন গার্ড থাকে। একে৪৭ সহ বিভিন্ন অস্ত্র তাঁদের হাতে থাকে। পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস গ্রুপ বা এসএসজি কমান্ডোরা দাউদকে ঘিরে থাকে।

এছাড়াও ওই পডকাস্টে ফরিদি দাবি করছেন,দাউদের দুই ভাই, শকিল আর আনিস ইব্রাহিম, আপাতত দ্বন্দ্বে রয়েছে। এই বিপুল ‘সাম্রাজ্যের’ উত্তরাধিকার কার হাতে যাবে, তা নিয়ে রয়েছে দাউদের দুই ভাইয়ের দ্বন্দ্ব। তারা নাকি একে অপরের মুখও দেখে না!

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More