Pakistan-China-Turkey Defence Relation: ৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান! ভিডিয়ো দেখে ভারতকে ভয়?

Pakistan-China-Turkey Defence Relation:  ৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান? এমনই জানানো হল একটি রিপোর্টে। ভারতের স্বাধীনতা দিবসে যে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে, সেই আবহে এরকম রিপোর্ট সামনে এল।

Published on: Aug 20, 2026, 18:42:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pakistan-China-Turkey Defence Relation: পাকিস্তানের হাতে কি প্রতিরক্ষা সামগ্রী তুলে দিল চিন এবং তুরস্ক? একটি মহলের তরফে এমনই শঙ্কাপ্রকাশ করা হয়েছে সাম্প্রতিক রিপোর্টের পরে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৬০ ঘণ্টার মধ্যে চিন এবং তুরস্ক থেকে ভারী পণ্যবহনকারী সামরিক বিমান নাকি একাধিকবার পাকিস্তানের ঘাঁটিতে অবতরণ করেছে। ওই সময়ের মধ্যে পাকিস্তানে ওই দু'দেশের সামরিক বিমানের যাতায়াত বেড়ে গিয়েছিল। এমনিতে পাকিস্তানকে সামরিক জিনিসপত্র প্রদান করে আসে চিন। আর সৌদি আরবকে নিয়ে দিনকয়েক আগেই মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ। সেই পরিস্থিতিতে নয়া রিপোর্টে ভ্রূ কুঁচকেছে সংশ্লিষ্ট মহল।

৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান? এমনই জানানো হল একটি রিপোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান? এমনই জানানো হল একটি রিপোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

'চিন ও তুরস্কের বিমান নামতে দেখা গিয়েছে পাকিস্তানে'

সেই আবহে সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডির কছে নুর খান বায়ুঘাঁটিতে চিনা সামরিক বিমানকে নামতে দেখা গিয়েছে। আবার করাচির বায়ুঘাঁটিতেও নামতে দেখা গিয়েছে চিনা বিমানকে। একইভাবে তুরস্কের পণ্যবাহী সামরিক বিমানকেও নামতে দেখা গিয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ABVP vs Left at Jadavpur University: ‘দেশদ্রোহী’ বনাম ‘টেররিস্ট’- এবিভিপি ও বাম সংঘাতে উত্তাল JU, ভাঙল প্রতীকের একাংশ

ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম আনা হয়েছে?

তবে ওই বিমানে ঠিক কী কী ছিল, তা নিশ্চিত নয়। ওই সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ওইসব সামরিক বিমানে ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে চিন, পাকিস্তান বা তুরস্কের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। ওই রিপোর্ট নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি ভারতও।

আরও পড়ুন: ভোলারির হ্যাঙ্গার রহস্য: একটি 'মিথ্যা' কীভাবে সফল করেছিল বায়ুসেনার গোপন মিশন?

ভিডিয়ো দেখেই ঘুম উড়েছে পাকিস্তানের?

এমনিতে অপারেশন সিঁদুর নিয়ে একটি ডকুমেন্ট্রারি (ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রের নাম ‘Declassified: Operation Sindoor’) দেখে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। গত বছর ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল, সেইসময় কী কী হয়েছিল, কীভাবে ইসলামাবাদ সংঘর্ষবিরতির জন্য হাতেপায়ে ধরেছিল, তা দেখানো হয় ওই ডকুমেন্ট্রারি। সেই তথ্যচিত্র দেখার পরই ঘুম উড়ে যায় পাকিস্তানের।

আরও পড়ুন: Success Story in KBC 2026: KBC-তে ৫০ লাখ জিতলেন IIT টপার! ড্রাইভার বাবার দিকে তাকিয়ে ফেরান ১৮ লাখের চাকরি

তড়িঘড়ি বিবৃতি জারি করে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করে ইসলামাবাদ। গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই তথ্যচিত্রকে ‘ট্র্যাজেডি এবং কমেডি’ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, তথ্যচিত্রে ঘটনার নিরপেক্ষ বা পূর্ণাঙ্গ ছবি তুলে ধরা হয়নি। বাছাই করা সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউডের ধাঁচের দৃশ্যপট ব্যবহার করে পুরনো ঘটনাকে নতুন ভাবে তুলে ধরা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More