...
...
Next Story

Jensen Alice Affair: চিনা ‘স্পাই’ অ্যালিসকে তাঁর স্বামীই পরিচয় করিয়ে দেন জেনসেনের সাথে?রহস্য বাড়ছে, হুয়াং দিলেন ইস্তফা

গোটা বিশ্বের সামনে এখনও মুখ খোলেননি অ্যালিস। জানা গিয়েছে, তিনি বেজিংএ ফিরে গিয়েছেন। বেশ কিছু রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

Published on: Nov 12, 2026, 19:50:04 IST
Advertisement

এনভিডিয়ার প্রাক্তন কর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চিনের ব্যবসায়ী অ্যালিস হুয়াংর পরকীয়া সম্পর্ক ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা এজেন্সির ফোকাসে রয়েছে, চলছে বিশ্বজুড়ে তুমুল চর্চা। অভিযোগ, অ্যালিস একজন চিনা গুপ্তচর (‘স্পাই’)।যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিন। সেই প্রেক্ষাপটে আমেরিকার এআই চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ঘিরে নানান প্রশ্ন উঠছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে এক নয়া রিপোর্ট। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুসারে, চিনের গুপ্তচর অ্যালিসকে তাঁর স্বামী কাং ওয়েই পরিচয় করিয়ে দেন এনভিডিয়ার প্রাক্তন কর্তা জেনসেনের সঙ্গে। উল্লেখ্য সদ্য জেনসেন হুয়াং দিয়েছেন এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা। বহু রিপোর্ট দাবি করছে, তাঁকে ছাঁটাই করা হয়েছে।

চিনা ‘স্পাই’ অ্যালিসকে তাঁর স্বামীই পরিচয় করিয়ে দেন এনভিডিয়া কর্তার সাথে? রহস্য…
চিনা ‘স্পাই’ অ্যালিসকে তাঁর স্বামীই পরিচয় করিয়ে দেন এনভিডিয়া কর্তার সাথে? রহস্য…

রহস্যের জটাজালব ছড়িয়ে রিপোর্ট দাবি করছে , কাং, যিনি প্রায় এক দশক ধরে জেনসেন হুয়াংকে চিনতেন, তিনি দুই বছর ধরে তাঁর স্ত্রী অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্কটি মেনে নিয়েছিলেন এবং তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে খোলামেলা আলোচনা করতেন। তিনি মাঝে মাঝে সহযোগীদের কাছে মজা করে বলতেন যে তাঁর স্ত্রী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী। তবে, প্রতিবেদনে এটি নির্দিষ্ট করে বলা হয়নি যে কাং কখন অ্যালিসকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। রিপোর্ট বলছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, জেনসেন হুয়াংয়ের সংস্পর্শে থাকার কারণেই চিনা গোয়েন্দা সংস্থাগুলো, অ্যালিস হুয়াংকে তাদের সম্পদ হিসেবে নিয়োগ করেছিল। অন্যদিকে বুধবার, জেনসেনের আরেকটি কথিত পরকীয়া সম্পর্ক প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার বোর্ড তাঁকে প্রধান নির্বাহীর পদ থেকে অপসারণের প্রস্তুতি নিচ্ছে। এর আগে, রবিবার কর্মচারীদের কাছে লেখা এক চিঠিতে জেনসেন হুয়াং তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেছেন এবং পরিবার ও কর্মীদের বিশ্বাসভঙ্গের জন্য ক্ষমা চেয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks