Dawood Ibrahim: ‘২২ জামজামা’ আসলে কী? পাকিস্তানে দাউদ সঙ্গে নিয়ে যায় মুম্বই থেকে এক…. এল রিপোর্ট

এই সাক্ষাৎকারেই ফরিদি, ‘২২ জামজামা’র কথা উল্লেখ করেন।

Published on: Nov 28, 2026, 19:03:43 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সম্পর্কে একাধিক সময় নানান তথ্য উঠে এসেছে। সদ্য এক পডকাস্টে প্রাক্তন এক এফবিআই এজেন্ট পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে নানান তথ্য তুলে ধরেন। কমরান ফিরিদি নামে ওই এজেন্ট আজতক রেডিও-র পডকাস্টে দাউদ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

‘২২ জামজামা’ আসলে কী? পাকিস্তানে দাউদ সঙ্গে নিয়ে যায় মুম্বই থেকে এক…. এল রিপোর্ট
‘২২ জামজামা’ আসলে কী? পাকিস্তানে দাউদ সঙ্গে নিয়ে যায় মুম্বই থেকে এক…. এল রিপোর্ট

ওই পডকাস্টেই কামরান, দাউদকে, ‘রাতের বাদশা’ বলে উল্লেখ করেন। কামরান বলছেন, কোকেন, মদে ডুবে থাকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ। এমনকি দাউদ, একবার লাখ টাকার মদের বোতল অর্ডারও দিয়েছে বলে পডকাস্টে দাবি করে কামরান। সাক্ষাৎকারে দাউদের দ্বিতীয় বিয়ের কথাও উল্লেখ করেছেন কামরান। সেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই দাউদ মাঝে মাঝে করাচির রাস্তায় কালো মার্সিডিজ নিয়েও ঘুরে বেড়ায়, বলে দাবি কামরান ফরিদির। উল্লেখ্য, মেহজবিন নামে দাউদের এক প্রথম পক্ষের স্ত্রীও রয়েছে বলে জানা যায়।

এই সাক্ষাৎকারেই ফরিদি, ‘২২ জামজামা’র কথা উল্লেখ করেন। ফরিদি বলছেন, ‘২২ জামজামা’ হল দাউদেরই এক সম্পত্তির অংশ। এটি পাকিস্তানের করাচিতে অবস্থিত। ফরিদির বক্তব্য অনুযায়ী মূলত, এই বাড়িটি করাচির একটি গলিতে অবস্থিত। বাইরে থেকে দেখলে মনে হবে এটি সাধারণ একটি বাড়ি। তবে সেই বাড়ি কার্যত নিরাপত্তার জেরে দুর্গে পরিণত হয়েছে। ফরিদির দাবি, পাকিস্তানি অফিসারদের নিয়ে সেই বাড়িতে প্রায়ই যায় দাউদ। এখানেই শেষ নয়। ফরিদির দাবি, এই বাড়ির বাইরে কোনও কাচের জানলা নেই। এই বাড়ির বেসমেন্টে একটি সাউন্ড প্রুফ (শব্দরোধক) ক্লাব রয়েছে। সেখানে নিরাপত্তার ঢালাও বন্দোবস্ত রয়েছে। এখানে বহু গোপন বৈঠক দাউদ করে বলেও দাবি ফরিদির। এই প্রাক্তন এফবিআই এজেন্ট বলেন, লুকনোর জন্য পাকিস্তানে দাউদের কাছে তিনটি আস্তানা রয়েছে, তারমধ্যে একটি ইসলামাবাদে।

উল্লেখ্য, মুম্বইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের পরই পাকিস্তানে ডেরা তৈরি করে চলে যায় দাউদ। ওই একই বিস্ফোরণে দাউদের শাগরেদ ছোটা শাকিলও অভিযুক্ত। এই ছোটা শাকিল পাকিস্তানের গোয়েন্দা শিবির আইএসআই-র সঙ্গে যোগাযোগ রেখে যায়, তাদের হেডকোয়ার্টারেও শাকিলের যাতায়াত রয়েছে বলে সাক্ষাৎকারে দাবি করে ফরিদি।

এছাড়াও ওই সাক্ষাৎকারে কামরান ফরিদি দাবি করেন, পাকিস্তানে পাকাপাকিভাবে যাওয়ার সময় মুম্বই থেকে এক ফকিরকে সঙ্গে নিয়ে যায় দাউদ। ফরিদির দাবি, দাউদের গ্যাং কোনও বড় অভিযানে যাওয়ার আগে, সেই ফকিরের অনুমতি চায়, অনুমতি পেলে তবেই অভিযানে যায় দাউদের গ্যাং।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।