Terrorists in Pak:পাকিস্তানের পাট্টোকিতে হাফিজের লস্করের কোন শিবিরের উত্থান?জঙ্গিরা কে কোন দায়িত্বে, বলছে ইন্টেল রিপোর্ট

লাহোর থেকে ৭৩ কিলোমিটার দূরের এই পাট্টোকি। সেখানে কী ঘটছে?

Published on: Jul 3, 2026, 17:16:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সন্ত্রাসবাদের মানচিত্রে বহু কিছু পাল্টেছে বলে একাধিক রিপোর্টে ইঙ্গিত মেলে। বেশ কিছু রিপোর্ট দাবি করেছে, জইশ-এ-মহম্মদ, হিজবুল মুজাহিদ্দিনের মতো পাকিস্তানি জঙ্গি সংগঠন তাদের শিবির, পাকিস্তানের গভীরে আফগান ফ্রন্টিয়ারের দিকে খাইবার পাখতুনখোয়ায় তৈরির দিকে ঝুঁকেছিল। এদিকে, খবর, ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের লস্কর ই তৈবাকে ঘিরে। এই জঙ্গি সংগঠনের অন্দরে সদ্য বহু পদ-পরিবর্তন হয়েছে বলে গোয়েন্দা সূত্র উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ‘নিউজ ১৮’।

পাকিস্তানের পাট্টোকিতে হাফিজের লস্করের কোন শিবিরের উত্থান?জঙ্গিরা কে কোন দায়িত্বে, বলছে ইন্টেল রিপোর্ট
পাকিস্তানের পাট্টোকিতে হাফিজের লস্করের কোন শিবিরের উত্থান?জঙ্গিরা কে কোন দায়িত্বে, বলছে ইন্টেল রিপোর্ট

পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের পাট্টোকি এলাকাকে ‘সিটি অফ ফ্লাওয়ার্স’ বলা হয়। পাকিস্তানের এই এলাকার ফুলের জনপ্রিয়তা রয়েছে বহু মুলুকে। অঞ্চলের সবচেয়ে বড় ফুলের বাজার রয়েছে এখানে, বলে জানা যায়। লাহোর থেকে ৭৩ কিলোমিটার দূরের এই পাট্টোকি থেকে ফুল বিভিন্ন দেশে রপ্তানি হয় বলেও বহু রিপোর্ট দাবি করছে। বিভিন্ন রকমের ফুলের সম্ভার নিয়ে থাকা এই পাট্টোকিতেই জঙ্গিদের জন্য লস্কর ই তৈবার শিবির মরকজ ইয়ারমুকের উত্থান, বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই হাফিজ সইদের নেতৃত্বাধীন লস্কর-ই-তৈবার অন্দরে জঙ্গি নেতাদের পদ পরিবর্তন হয়েছে বলে জানা যাচ্ছে। তারই মাঝে পাট্টোকিতে লস্করের মরকজ ইয়ারমুক হয়ে উঠেছে লস্কর জঙ্গিদের প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে দায়িত্বে এসেছে জঙ্গি ইমরান লিয়াকত ভাট্টি। বলছে গোয়েন্দা সূত্র। এমনই দাবি রিপোর্টে। জানা যাচ্ছে, হাফিজ সইদের নির্দেশেই দক্ষিণ পঞ্জাবের দায়িত্বে থাকা এই লিয়াকতকে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে, এই পাট্টোকিতে কুখ্যাত জঙ্গি সাজিদ বাট্ট, সইফুল্লা কসুরি, কর্মকাণ্ডকে জোরদার করছে। তারা রিজিওনাল অপারেশনের দিকটি দেখছে।

প্রসঙ্গত, পাকিস্তানের সরকারি বিবৃতি অনুযায়ী হাফিজ সইদ বর্তমানে গৃহবন্দি। তবে যেভাবে হাফিজ সইদের নির্দেশে তার সংগঠনে একের পর এক পদ পরিবর্তন হচ্ছে, বলে রিপোর্ট দাবি করছে, তাতে হাফিজকে নিয়ে ইসলামাবাদের ‘গৃহবন্দি’ দাবি নিয়ে উঠছে নানান প্রশ্ন।

প্রশ্ন উঠছে, হঠাৎ কেন, হাফিজের লস্কর-ই-তৈবা এই পদ পরিবর্তনে ব্যস্ত হল? এক গোয়েন্দা সূত্র বলছে, ‘তার (হাফিজ সইদ) গৃহবন্দি থাকার বিষয়টি মূলত আন্তর্জাতিক নজরদারি,শেষ করে ‘ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (FATF)-এর খতিয়ে দেখার মধ্যে পড়ে, তা এড়ানোর একটি কৌশল মাত্র এটা। অথচ সে পর্দার আড়াল থেকে সমস্ত কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অব্যাহত রেখেছে।’ ওই প্রতিবেদন বলছে, গোয়েন্দা তথ্য থেকে আরও ইঙ্গিত পাওয়া যায় যে, নিজেদের কার্যকলাপ আড়াল করার লক্ষ্যে রাজনৈতিক মোড়ক হিসেবে ‘পাকিস্তান মারকাযি মুসলিম লিগ’-এর ওপর লস্কর-ই-তৈয়বার নির্ভরতা বাড়ছে। কর্মকর্তাদের অভিযোগ, এই সংগঠনটিকে রাজনৈতিক বৈধতা অর্জনের পাশাপাশি ওই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সংগ্রহ, অর্থায়ন ও সাংগঠনিক বিস্তারের কাজে ব্যবহার করা হচ্ছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More